বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হঠাৎ খিলগাঁও কার্যালয়ে প্রশাসক, অনুপস্থিত কর্মকর্তাদের শোকজের নির্দেশ ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ রামপুরায় ২৮ হত্যা: রেদোয়ানুলসহ চারজনের মামলায় সাক্ষ্যগ্রহণ ১৬ সেপ্টেম্বর অসুস্থ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল স্থানীয় নির্বাচন সামনে রেখে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ শফিকুর রহমান: ‘কোনো বাতিলের সঙ্গে আপস নয়, আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করব না’ নেপালের বন্যার পানিতে ভেসে ভারতে বড় মাছ, খাওয়া-বিক্রিতে সতর্কতা ‘ঘুষ.সাইট’ বানানো শাহেদের খোঁজ নিল প্রধানমন্ত্রীর কার্যালয় রেমিট্যান্সে ১৯ শতাংশ প্রবৃদ্ধি, দুই মাসে রফতানি বেড়েছে ৫.৪৩% মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথনে ছুটলেন ৪৭ বছরের মা

রামপুরায় ২৮ হত্যা: রেদোয়ানুলসহ চারজনের মামলায় সাক্ষ্যগ্রহণ ১৬ সেপ্টেম্বর

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। নতুন করে আগামী ১৬ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন। নির্ধারিত দিনে সাক্ষী উপস্থিত না থাকায় প্রসিকিউশনের সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে শুনানি শেষে নতুন তারিখ ঠিক করা হয়।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর তাসমিরুল ইসলাম। এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম, মোহাম্মদ অলি মিয়াসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

শুনানিতে প্রসিকিউটর তাসমিরুল ইসলাম জানান, বুধবার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত ছিল। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ দিনের সময় প্রয়োজন।

পরে বিচারক আসামিপক্ষের আইনজীবীদের কোনো আপত্তি আছে কি না জানতে চান। তাদের পক্ষ থেকে আপত্তি না থাকায় আগামী ১৬ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

মামলায় দুই আসামি কারাগারে, দুজন পলাতক

এ মামলায় গ্রেপ্তার দুই আসামিকে বুধবার সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম এবং বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম।

অন্যদিকে মামলার দুই আসামি এখনো পলাতক। তারা হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

এর আগে গত ২০ আগস্ট মামলায় ১২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শিক্ষার্থী রাতুল হাসান।

২৮ জন নিহতের অভিযোগ

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেশজুড়ে ব্যাপক হত্যাকাণ্ড ঘটে। এর মধ্যে রাজধানীর রামপুরা এলাকায় ২৮ জন নিহত এবং আরও অনেকে আহত হন।

তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে চার আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। অভিযোগে বলা হয়েছে, রামপুরা এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো ও হত্যাকাণ্ডে আসামিদের ভূমিকা ছিল।

২০২৫ সালের ২৪ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বর্তমানে মামলাটিতে সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচারিক কার্যক্রম এগিয়ে চলছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৩৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102