আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ সংক্রান্ত আবেদন করা যাবে। এ বিষয়ে দেশের সব উপজেলা, থানা ও রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষর করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে যেসব ভোটারের আবাসস্থল পরিবর্তন হয়েছে, তারা ভোটার এলাকা স্থানান্তরের জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। এ জন্য আবেদন গ্রহণ, আবেদন ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য আলাদা সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী—
ইসি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবেদনগুলো গ্রহণ ও নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।