বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জন্মাষ্টমীর আনন্দে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ফুডপ্যান্ডা-ফ্রেশ সুপার মার্টের অফার, ২৪৫ পণ্যে মিলবে ৩৪% পর্যন্ত ছাড় ২০০ বছর পর কন্যাশিশুর মুখ দেখল পরিবার, রাজকীয় আয়োজনে বাড়ি ফিরল গার্গি মেসির বিদায়, আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে ১০ মিনিটে এক মিনিটের বিরতি ‘ইত্যাদি’র বিশেষ সংকলিত পর্ব, থাকছে শামসুজ্জামান-মাসুদ আলী খানের শেষ অভিনয় দিনাজপুরের বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতনগ্রেড অবনমন ও বৈষম্যমূলক স্কেল ভেটিং আরোপের প্রতিবাদে কর্মবিরতি অবস্থান কর্মসূচি এক থেকে দেড় সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রুহুল কবির রিজভী নারীদের স্বাবলম্বী করতে বিশেষ প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বিচার ব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে এআই: আইনমন্ত্রী

২০০ বছর পর কন্যাশিশুর মুখ দেখল পরিবার, রাজকীয় আয়োজনে বাড়ি ফিরল গার্গি

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ভারতের মহারাষ্ট্রের দহিফালে পরিবারে যেন নতুন ইতিহাসের সূচনা হয়েছে। প্রায় ২০০ বছর এবং পাঁচ প্রজন্ম পর এই পরিবারে জন্ম নিয়েছে প্রথম কন্যাশিশু। দীর্ঘদিন ধরে একটি মেয়েশিশুর অপেক্ষায় থাকা পরিবারটি তাই নবজাতককে ঘিরে আয়োজন করেছে বিশেষ উদযাপনের।

পরিবারের কাছে শিশুটি এতটাই কাঙ্ক্ষিত যে হাসপাতাল থেকে তাকে সাধারণভাবে নয়, একেবারে রাজকীয় আয়োজনে বাড়িতে নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রের বীদ এলাকার দহিফালে পরিবারে সদ্য জন্ম নেওয়া মেয়েশিশুটির নাম রাখা হয়েছে গার্গি। পরিবারে প্রজন্মের পর প্রজন্ম ধরে শুধু ছেলে সন্তানের জন্ম হওয়ায় একটি মেয়েশিশুর জন্য অপেক্ষা করছিলেন স্বজনরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে।

গার্গির জন্মের পর থেকেই পরিবারজুড়ে শুরু হয় আনন্দ-উৎসব। নবজাতককে হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার সময়ও রাখা হয় ব্যতিক্রমী আয়োজন। রথের মতো সাজানো একটি গাড়িতে মা ও শিশুকে বসিয়ে বাড়ির পথে নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিল ব্যান্ড পার্টি; বাজছিল বাঁশি ও ড্রামের সুর।

গার্গির দাদা লিমবাজি দাহিফলে বলেন, পরিবারে একটি মেয়েশিশুর আগমন তাদের জন্য সৌভাগ্যের বিষয়। দীর্ঘদিন মেয়ে না থাকায় যে আক্ষেপ ছিল, নাতনির জন্মের মধ্য দিয়ে তা পূরণ হয়েছে। নিজের দুই পুত্রবধূকেও মেয়ের মতোই দেখেছেন উল্লেখ করে তিনি বলেন, এবার নিজের নাতনিকে রাজকীয়ভাবে ঘরে আনতে পেরে তার আনন্দের সীমা নেই।

শিশুটির দাদি সুরেখা দাহিফলে জানান, হাসপাতালেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন গার্গিকে বিশেষ আয়োজনে বাড়িতে নিয়ে যাবেন। তার ভাষায়, পরিবারের ঘরে ‘লক্ষ্মী’ এসেছে—এ আনন্দ তারা উদযাপন করতে চেয়েছেন।

গার্গির বাবার কাছেও মেয়ের জন্মের অনুভূতি একেবারেই আলাদা। তিনি বলেন, অনেকেই সাধারণত ছেলে সন্তান প্রত্যাশা করেন, কিন্তু মেয়ের বাবা হওয়ার আনন্দ অন্যরকম। মেয়েরা বাবার সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকে বলেও মন্তব্য করেন তিনি। নিজের মেয়েকে ফুলের মতো যত্নে বড় করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

দুই শতাব্দীর অপেক্ষার পর দহিফালে পরিবারে আসা গার্গির আগমন তাই শুধু একটি শিশুর জন্ম নয়, পরিবারের পাঁচ প্রজন্মের দীর্ঘ অপেক্ষারও অবসান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৩৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102