বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আজ তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস বন্যায় দুই বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ জন্মাষ্টমীর আনন্দে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ফুডপ্যান্ডা-ফ্রেশ সুপার মার্টের অফার, ২৪৫ পণ্যে মিলবে ৩৪% পর্যন্ত ছাড় ২০০ বছর পর কন্যাশিশুর মুখ দেখল পরিবার, রাজকীয় আয়োজনে বাড়ি ফিরল গার্গি মেসির বিদায়, আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে ১০ মিনিটে এক মিনিটের বিরতি ‘ইত্যাদি’র বিশেষ সংকলিত পর্ব, থাকছে শামসুজ্জামান-মাসুদ আলী খানের শেষ অভিনয় দিনাজপুরের বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতনগ্রেড অবনমন ও বৈষম্যমূলক স্কেল ভেটিং আরোপের প্রতিবাদে কর্মবিরতি অবস্থান কর্মসূচি এক থেকে দেড় সপ্তাহে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে : রুহুল কবির রিজভী নারীদের স্বাবলম্বী করতে বিশেষ প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

আজ তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।

দলীয় সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বাসভবন থেকে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। কারাবন্দি অবস্থায় তিনি শারীরিক নির্যাতনের শিকার হন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বিভিন্ন মামলায় জামিন নিয়ে মুক্তি পান তারেক রহমান। পরে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে জামিন পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যান।

দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির এই নেতা। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতাকর্মীদের কাছে দিনটি তারেক রহমানের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে বিবেচিত। প্রতি বছর ৩ সেপ্টেম্বর তার কারামুক্তির দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনগুলো।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৩৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102