সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :

গান তৈরিতে গুগলের নতুন এআই মডেল ‘লিরিয়া ৩.৫’

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে গান তৈরির জন্য নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’ উন্মোচন করেছে গুগল। মডেলটি ইতোমধ্যে গুগলের জেমিনি অ্যাপ ও জেমিনি এপিআইয়ের মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে।

গুগলের দাবি, এখন পর্যন্ত তৈরি গান তৈরির এআই মডেলগুলোর মধ্যে লিরিয়া ৩.৫ সবচেয়ে উন্নত। নতুন সংস্করণে গানের কণ্ঠকে আরও প্রাণবন্ত করার পাশাপাশি বাদ্যযন্ত্রের বিন্যাস ও সুরের উপস্থাপনেও বেশ কিছু উন্নতি আনা হয়েছে।

যেভাবে গান তৈরি করা যাবে

লিরিয়া ৩.৫ ব্যবহার করে পছন্দের গানের ধরন লিখে সহজেই নতুন গান তৈরি করা যাবে। ব্যবহারকারীরা চাইলে মডেলে থাকা নির্দিষ্ট কোনো মিউজিক জঁরও বেছে নিতে পারবেন।

শুধু কণ্ঠসহ পূর্ণাঙ্গ গান নয়, প্রয়োজন অনুযায়ী কেবল বাদ্যযন্ত্রের সুরও তৈরি করা যাবে। নতুন ব্যবহারকারীদের সুবিধার জন্য গুগল বেশ কয়েকটি প্রস্তুত নমুনা বা টেমপ্লেটও যুক্ত করেছে।

বিশেষ কোনো উপলক্ষকে কেন্দ্র করে ব্যক্তিগত গান তৈরির সুবিধাও থাকছে। যেমন—জন্মদিনের জন্য আলাদা করে পছন্দমতো গান তৈরি করা যাবে।

ভিডিও ও রিংটোনেও ব্যবহার

গুগল জানিয়েছে, লিরিয়া ৩.৫ শুধু বিনোদনের জন্য গান তৈরিতেই সীমাবদ্ধ নয়। ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্রতিষ্ঠানের প্রচারমূলক গান এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য মুঠোফোনের রিংটোন তৈরিতেও মডেলটি ব্যবহার করা যাবে।

বিশ্বের বিভিন্ন দেশে জেমিনির ওয়েব সংস্করণ ও মুঠোফোন অ্যাপ্লিকেশনে লিরিয়া ৩.৫ পাওয়া যাচ্ছে। শিল্পী ও এআই নিয়ে কাজ করা নির্মাতাদের জন্য গুগলের ‘ফ্লো মিউজিক’ প্ল্যাটফর্মেও মডেলটি যুক্ত করা হয়েছে।

এ ছাড়া সফটওয়্যার নির্মাতা ও প্রযুক্তিবিদেরা গুগল এআই স্টুডিওর মাধ্যমে লিরিয়া ৩.৫ ব্যবহারের সুযোগ পাবেন। গুগলের ভিডিও তৈরি ও সম্পাদনার প্ল্যাটফর্ম ‘গুগল ভিডস’-এও নতুন এআই মডেলটি যুক্ত করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102