সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :

মদিনার সব মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের স্থান

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য পৃথক স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার ঐতিহাসিক মসজিদ থেকে শুরু করে বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদ—সবখানেই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে।

এর আগে মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের জায়গা কেবল জুমা, তারাবিহ ও ঈদের নামাজের সময় কিংবা অতিরিক্ত ভিড়ের মৌসুমে চালু রাখা হতো। বছরের অন্যান্য সময়ে এসব স্থান সাধারণত বন্ধ থাকত। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে প্রতিদিনের ফরজ নামাজের সময়ও নারীরা এসব নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।

বাইরে থাকা নারীদের জন্য বাড়তি সুবিধা

এই ব্যবস্থার ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণ বা অন্য কোনো কাজে বাইরে থাকা নারীদের নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট সময়ের আগে বাড়ি ফিরে যাওয়ার প্রয়োজন হবে না। শহরের যেকোনো মসজিদে গিয়ে নির্ধারিত স্থানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সুযোগ পাবেন তারা।

তবে মসজিদে নববী এই নতুন সিদ্ধান্তের আওতাভুক্ত নয়। সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রয়েছে।

দায়িত্বে নারী কর্মী

নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলোর ব্যবস্থাপনা ও তদারকিতে সহায়তার জন্য নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া মদিনার ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102