সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ১৭ সেপ্টেম্বর থেকে এশিয়ান ট্যুরিজম ফেয়ার, থাকছে ১০ দেশের ২০০ প্রতিষ্ঠান ইতালি থেকে দেশে ফিরেই বাঁধনের অভিযোগ, ‘আমার টিমই আমাকে ডিজওন করেছে’ একনেকে ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রস্তাব, তালিকায় মেট্রোরেল থেকে স্বাস্থ্য খাত ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের সংঘর্ষ বাংলা কিউআরের অপব্যবহার, পণ্য নয় মিলছে নগদ টাকা! আজ সিঙ্গাপুর বায়ুদূষণের শীর্ষে, তালিকায় ৬ নম্বরে ঢাকা ওয়ালটনে কনটেন্ট নির্মাতা নিয়োগ, আবেদন শেষ ১৩ অক্টোবর ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ দিন আজ রোবলক্সে বড় পরিবর্তন, প্ল্যাটফর্মের বাইরে গেম ছড়ানোর সুযোগ নির্মাতাদের খাওয়ার পরও বারবার ক্ষুধা লাগে? যে ৭ কারণে এমন হতে পারে

একনেকে ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রস্তাব, তালিকায় মেট্রোরেল থেকে স্বাস্থ্য খাত

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় সভায় ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করতে যাচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

পরিকল্পনা বিভাগের জারি করা নোটিশ অনুযায়ী, অনুমোদনের জন্য নির্ধারিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পরিবহন, প্রতিরক্ষা, স্বাস্থ্য, পানি সম্পদ, ভূমি ব্যবস্থাপনা, রেলপথ, বিদ্যুৎ ও স্থানীয় সরকার খাতের বিভিন্ন উদ্যোগ।

মেট্রোরেল ও সড়ক উন্নয়নে বড় প্রকল্প

একনেকের সভায় ভৌত অবকাঠামো বিভাগের আওতায় ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের লাইন-৫-এর সাউদার্ন রুট অনুমোদনের জন্য তোলা হবে। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের আওতাধীন জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ও অনুমোদনের তালিকায় রয়েছে।

প্রতিরক্ষা খাতেও দুটি প্রকল্প

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্প স্থান পেয়েছে অনুমোদনের তালিকায়। এর একটি হলো বরিশাল সেনানিবাস স্থাপনের দ্বিতীয় পর্যায়ের কাজ। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত এর বাস্তবায়নকাল ধরা হয়েছে।

অন্যটি খুলনা নৌ অঞ্চলে নৌবাহিনীর সদস্যদের জন্য আবাসিক সুবিধাসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ। প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

রেল যোগাযোগে নতুন বিনিয়োগ

রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পও রয়েছে একনেকের এজেন্ডায়।

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থা চালুর প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পাশাপাশি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনীও সভায় উঠবে।

স্বাস্থ্য খাতে তিন প্রকল্প

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের তিনটি প্রকল্প রয়েছে তালিকায়। এর মধ্যে রয়েছে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ।

এ ছাড়া যক্ষ্মা, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা এবং আর্থিক খাত সহায়তা প্রকল্প-২ নিয়েও একনেকে আলোচনা হবে।

পানি, ভূমি ও বিদ্যুৎ ব্যবস্থাপনাতেও নজর

পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় ছোট ফেনী ও বামনী নদীর সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন উন্নয়নে মুসাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্পের প্রথম অংশ অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা প্রকল্পের দ্বিতীয় সংশোধনীও রয়েছে এজেন্ডায়। প্রকল্পটির আওতায় তিনটি সিটি করপোরেশন, একটি পৌরসভা ও দুটি উপজেলায় ডিজিটাল ভূমি জরিপ করার পরিকল্পনা রয়েছে। ২০১৮ সালের জুলাই থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারিত।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102