বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মানবাধিকার নিয়ে মাহদী আমিন-টিআইবির ভিন্ন তথ্য, উঠে এলো হয়রানি ও আটকের চিত্র শিশুদের সৃজনশীলতা বিকাশে ‘দোলন ক্রিয়েটিভ ভিশন ২০২৬’ নতুন আইনে এপিবিএন, ফৌজদারি তদন্তের সরাসরি ক্ষমতা পেল বাহিনী নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কমছে বাড়ি ভাতার হার যুদ্ধের গাজায় শিশু সাংবাদিক, ঢাকা থেকে সংবাদ প্রযোজনায় বাংলাদেশি আরিফুর পরিবেশ রক্ষার বার্তা ছড়াতে প্রকাশিত হলো ‘গ্রিনবার্তা’র বিশেষ সংখ্যা ২৫ বছরে নৃত্যাঞ্চল, শিল্পকলায় জমকালো রজতজয়ন্তী উৎসব শুষ্ক অঞ্চলের কৃষিতে নতুন সাফল্য, ‘বারি চিনাবাদাম-৯’ পেল গ্লোবাল অ্যাওয়ার্ড ফারুক ওয়াসিফের পিআইবি মহাপরিচালকের মেয়াদ বাড়ল আরও এক বছর পল্লবীতে ছিনতাইয়ের সময় তরুণ হত্যা, আসামি জুয়েলের ৩ দিনের রিমান্ড

শুষ্ক অঞ্চলের কৃষিতে নতুন সাফল্য, ‘বারি চিনাবাদাম-৯’ পেল গ্লোবাল অ্যাওয়ার্ড

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শুষ্ক ও অনাবৃষ্টিপ্রবণ অঞ্চলে কৃষির উৎপাদনশীলতা বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্ভাবিত চিনাবাদামের জাত ‘বারি চিনাবাদাম-৯’ অর্জন করেছে আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬

সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ড্রাইল্যান্ড কংগ্রেস-২০২৬-এ ফসল উন্নয়ন ও উৎপাদন প্রযুক্তি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়।

বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির বলেন, এ পুরস্কার বারির গবেষণার সক্ষমতা ও উৎকর্ষতার স্বীকৃতি। স্থানীয় কৃষকদের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিচালিত কৃষি গবেষণা শুষ্ক অঞ্চলের উৎপাদনশীলতায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে—‘বারি চিনাবাদাম-৯’ তারই উদাহরণ।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা জোরদার করার পাশাপাশি কৃষকদের আরও সক্ষম করে তুলতে নতুন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বারি।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এ স্বীকৃতির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়, অর্থাৎ সাউথ-সাউথ সহযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টিও সামনে এসেছে। জাতীয় পর্যায়ের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো কীভাবে শুষ্ক ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের জন্য কার্যকর কৃষি প্রযুক্তি তৈরি করে তা অন্য দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে পারে, ‘বারি চিনাবাদাম-৯’-এর এই পুরস্কার তার একটি দৃষ্টান্ত।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ড্রাইল্যান্ড কংগ্রেস-২০২৬ আয়োজন করে ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি-অ্যারিড ট্রপিকস (ICRISAT) এবং সেন্টার অব এক্সেলেন্স ফর সাউথ-সাউথ কো-অপারেশন ইন অ্যাগ্রিকালচার (ISSCA)

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102