মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে এলপিজির সংকট নেই, মজুত করে দাম বাড়ালে ব্যবস্থা: উপদেষ্টা ‘হৃৎপিণ্ডের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না’ বিশ্ব হার্ট দিবসে স্বাস্থ্যমন্ত্রী নির্দিষ্ট ওষুধে বাংলাদেশসহ ২০ দেশের জন্য শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র প্রযুক্তি খাতে দক্ষ কর্মসংস্থান ও বিনিয়োগে সহায়তা দেবে সরকার ‘বিদেশি এজেন্ডা বাস্তবায়নে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে’: মীর শাহে আলম তারেক রহমানের ভারত সফরে ‘তাড়াহুড়োর দরকার নেই’: দীনেশ ত্রিবেদী মারামারিতে আহত নন ইরফান-সাদিয়া, রহস্যের পেছনে ‘বিবাহ বিভ্রাট’ ছবি তুলুন, তবে অন্যের কমফোর্টের কথাও ভাবুন: পিয়া জান্নাতুল অসুস্থ হলে ‘ওষুধ’ খোঁজে হাতি, শাবকদেরও খাওয়ায় ঔষধি গাছ শিশুর প্রথম নিরাপদ আশ্রয় মা, সম্পর্কের সেই ছাপ থাকে বড় হয়েও

‘বিদেশি এজেন্ডা বাস্তবায়নে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হচ্ছে’: মীর শাহে আলম

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে একটি রাজনৈতিক দল বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, এ ধরনের কোনো কর্মকাণ্ড সরকার হতে দেবে না।

মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচিতে সমর্থন না দিয়ে দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মনে করেন। তবে কোনো ধরনের অপতৎপরতা সরকারের কার্যক্রমে প্রভাব ফেলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘কোনো অপতৎপরতাই কাজে আসবে না। সরকার তার নিজস্ব গতিতেই চলবে।’

এ সময় একটি রাজনৈতিক দলের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তাঁর দাবি, ওই দল বেহেশতের কথা বলে ভোট চাইলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কার্যকরভাবে চিন্তা করেনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করেছেন।

শহীদ আবু সাঈদের কবর ও বাড়ির সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন মীর শাহে আলম।

এ সময় রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুরে অবস্থানকালে বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102