মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বোমা হামলার হুমকি : ব্র্যাকে তল্লাশি করে প্রবেশ, নিরাপত্তা জোরদার রোহিঙ্গা সংকটের ভার বাংলাদেশ আর বহন করতে পারছে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশি কর্মীদের নিয়োগ ও ভিসা ৪ মাস স্থগিত করল লাওস শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বে মৃত্যুর শীর্ষ কারণ এখন অসংক্রামক রোগ, জানাল ডব্লিউএইচও পুনর্মুক্তিতেই বাজিমাত, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ফিরল বক্স অফিসের সিংহাসনে ‘লোকে বলে প্রেম, আমি বলি জ্বালা’: ফেরদৌসী রহমানের বর্ণাঢ্য শিল্পীজীবনের গল্প পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেপ্তার বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে নতুন নেটওয়ার্ক একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, নিশ্চায়ন ৮ অক্টোবর পর্যন্ত

নেশা-জুয়া সুন্দর জীবনকে অন্ধকারে ঠেলে দেয়: আজহারী

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নেশা ও জুয়া শুধু অর্থের অপচয় নয়, এগুলো সুন্দর জীবনকে ধীরে ধীরে বিষণ্ণতার অন্ধকারে ঠেলে দেয়। এসবের ফাঁদে পড়ে মানুষ জীবনের সর্বস্ব হারায় বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

সোমবার রাতে নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে আজহারী বলেন, নেশা ও জুয়ার কারণে তিলে তিলে গড়ে ওঠা শত-সহস্র রঙিন পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সুন্দর জীবন ধীরে ধীরে হারিয়ে ফেলে তার আসল উদ্দেশ্য। অথচ জীবন আল্লাহর দেওয়া এক অমূল্য আমানত।

তিনি বলেন, এই জীবন ধ্বংসের জন্য নয়। বরং আল্লাহর স্মরণ, ইবাদত ও ভালোবাসায় জীবনকে সৌন্দর্যমণ্ডিত করা এবং কল্যাণের সুবাতাস জগৎময় ছড়িয়ে দেওয়ার জন্যই মানুষের পৃথিবীতে আগমন।

জীবনকে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানিয়ে আজহারী বলেন, স্রষ্টার দেওয়া এই অনন্য আমানত রক্ষা করতে হবে এবং জীবনকে অর্থবহ করে গড়ে তুলতে হবে।

পোস্টের শেষে তিনি সবাইকে সব ধরনের নেশা ও জুয়া থেকে স্থায়ীভাবে বিরত থাকার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪০ পূর্বাহ্ণ
  • ১১:৫০ পূর্বাহ্ণ
  • ১৬:০৩ অপরাহ্ণ
  • ১৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮:৫৮ অপরাহ্ণ
  • ৫:৫১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102