মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বছর পর ভারতে আসছেন শি জিনপিং, ব্রিকস সম্মেলন ঘিরে দিল্লিতে নজর ৫০ কোটি টাকার বেশি ঋণে এবার বাধ্যতামূলক হবে ‘শেষ ব্যবহার’ অডিট নবীজির প্রতি ভালোবাসা বাড়াতে অন্তত একবার সীরাত পড়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহর চার্জ দিয়েও ফোনের ব্যাটারি টিকছে না? যে ৫ অভ্যাস বদলালেই মিলবে সমাধান পা ফুললেই কিডনি নয়, লুকিয়ে থাকতে পারে যেসব জটিল রোগ পিছিয়ে গেল ২০২৭ সালের এসএসসি পরীক্ষা, শুরু ১৪ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে আর্ট ক্যাম্প ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’-এর প্রদর্শনী ‘অপারেশন জ্যাকপট’ নাটকের জন্য সম্মাননা পেলেন আসাদুল ইসলাম মেলানোমা চিকিৎসায় নতুন সম্ভাবনা, ব্যক্তিগত ভ্যাকসিনে কমতে পারে ক্যান্সার ফেরার ঝুঁকি পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

পড়াশোনা ছেড়ে দিলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে যাওয়া বিদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। পড়াশোনা বন্ধ করে দেওয়া, নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নির্ধারিত শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ সতর্কতার কথা জানায় ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থী যদি যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন অথবা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে অবহিত না করে নিজের স্টাডি প্রোগ্রাম থেকে সরে দাঁড়ান, তাহলে তার শিক্ষার্থী ভিসা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে।

শুধু ভিসা বাতিলই নয়, এ ধরনের নিয়মভঙ্গ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমনকি পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য যোগ্যতা হারানোর পরিস্থিতিও তৈরি হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস।

সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের নিজ নিজ ভিসার শর্ত যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শিক্ষার্থী হিসেবে বৈধ স্ট্যাটাস বজায় রাখার ওপরও গুরুত্ব দিয়েছে দূতাবাস।

মার্কিন দূতাবাসের এই সতর্কবার্তা বিদেশে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, পড়াশোনার পাশাপাশি ভিসার শর্ত ও শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থানের নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করাও দেশটিতে অবস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩ পূর্বাহ্ণ
  • ১২:০৪ অপরাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:২৭ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102