শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
অপশক্তির বিরুদ্ধে সনাতনীদের সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম উপকূলের সংকট তুলে ধরতে গণমাধ্যমের সক্ষমতা বাড়ানোর তাগিদ তথ্য সচিবের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন, বিরোধীদলকে রিজভী কালো ধোঁয়ার গাড়ি দেখলেই অ্যাকশন, ডিএমপির কড়া বার্তা রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার নেপালে বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে সুড়ঙ্গ থেকে দুজন জীবিত উদ্ধার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৫২ ইউআইইউতে গবেষণা ও লেখালেখি নিয়ে দিনব্যাপী কর্মশালা

অপশক্তির বিরুদ্ধে সনাতনীদের সরকারের পাশে থাকার আহ্বান আইনমন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

যেকোনো অপশক্তির বিরুদ্ধে সরকারের পাশে থাকতে সনাতনীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ শৈলকুপায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে আপনাদের এই আনন্দ উৎসব, যে ভক্তি-শ্রদ্ধা, ধর্মের প্রতি যে আস্থা বিশ্বাস সেই জায়গায় আমি আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করি। সব ধর্মের মানুষ নির্বিঘ্নে-নির্ভয়ে ধর্ম পালন করতে পারছে এখন। আমরা চাই এই পরিবেশ বজায় থাকুক। মন্ত্রী বলেন, পাঁচ হাজার বছর আগে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। সব অপশক্তি ও অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধ করা ভগবান শ্রীকৃষ্ণের মুল লক্ষ্য ছিল। আমরা বিশ্বাস করি, যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমরা যখন সংগ্রাম করব আপনারা আমাদের পাশে থাকবেন। জন্মাষ্টমীর আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন আইনমন্ত্রী। এসময় ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৩৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102