বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুর ভয়াবহ ছোবল, একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু চীনকে ৬-০ গোলে উড়িয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের মেয়েদের বহু বছর আগের বিব্রতকর ঘটনা হঠাৎ মনে পড়ে কেন? এআইয়ের ব্যবহার সীমায় আটকে গেলে যেসব ফ্রি টুলে কাজ চালাতে পারেন বিয়ের গুঞ্জনে বিরক্ত পূজা চেরি, দিলেন স্পষ্ট বার্তা একই দলে মেসি-রোনালদো, তেভেজের বিদায়ী ম্যাচে ইতিহাসের অপেক্ষা বাসাইলে দুর্বৃত্তের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ইরানি পাঁচ ট্যাংকারে মার্কিন হামলা, জর্ডানে ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র খাদ্য প্রক্রিয়াজাত ও প্যাকেজিং প্রযুক্তির প্রদর্শনী শুরু বৃহস্পতিবার জামায়াত আমিরের সঙ্গে নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

খাদ্য প্রক্রিয়াজাত ও প্যাকেজিং প্রযুক্তির প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং শিল্পের সর্বাধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও সমাধান নিয়ে রাজধানীতে বসছে তিন দিনব্যাপী ১১তম ‘বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হবে এ আন্তর্জাতিক প্রদর্শনী। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস) যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করছে। রাজধানীর সোবহানবাগে বাপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের এক্সপোতে বিশ্বের ২৭টি দেশের দুই শতাধিক ব্র্যান্ড অংশগ্রহণ করবে। তিন দিনের প্রদর্শনীতে ২৪ হাজারের বেশি দর্শনার্থী আসবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।

প্রদর্শনীতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে ফিলিং, প্যাকেজিং, কোডিং ও মার্কিং, লেবেলিং এবং পণ্যের মান যাচাইয়ের আধুনিক প্রযুক্তি তুলে ধরা হবে। পাশাপাশি গুদাম ব্যবস্থাপনা, কোল্ড চেইন ও লজিস্টিকস খাতের নতুন প্রযুক্তি ও যন্ত্রপাতিও প্রদর্শিত হবে।

এবারের আয়োজনে প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অটোমেশন, মেশিন ভিশন, রোবোটিকস, স্মার্ট ফ্যাক্টরি ও ইন্ডাস্ট্রিয়াল ইন্টারনেট অব থিংস (আইওটি)। পাশাপাশি আধুনিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি এবং পরিবেশবান্ধব ও টেকসই প্যাকেজিং উপকরণ ও নকশাও প্রদর্শনীতে স্থান পাবে।

আয়োজকেরা জানান, পুরো প্রদর্শনীতে চার হাজারের বেশি প্রযুক্তি ও যন্ত্রপাতিনির্ভর সমাধান উপস্থাপন করা হবে। এর মাধ্যমে দেশের খাদ্য প্রক্রিয়াজাত ও প্যাকেজিং শিল্পের উদ্যোক্তারা আন্তর্জাতিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন ব্যবসায়িক যোগাযোগের সুযোগ পাবেন।

তিন দিনের এই আয়োজনে প্রদর্শনীর পাশাপাশি আঞ্চলিক সম্মেলন, সেমিনার ও বিভিন্ন ব্যবহারিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে দেশ-বিদেশের শতাধিক বিশেষজ্ঞ, বক্তা ও শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেবেন।

প্রদর্শনীটি ১০ ও ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102