বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মানবাধিকার নিয়ে মাহদী আমিন-টিআইবির ভিন্ন তথ্য, উঠে এলো হয়রানি ও আটকের চিত্র শিশুদের সৃজনশীলতা বিকাশে ‘দোলন ক্রিয়েটিভ ভিশন ২০২৬’ নতুন আইনে এপিবিএন, ফৌজদারি তদন্তের সরাসরি ক্ষমতা পেল বাহিনী নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কমছে বাড়ি ভাতার হার যুদ্ধের গাজায় শিশু সাংবাদিক, ঢাকা থেকে সংবাদ প্রযোজনায় বাংলাদেশি আরিফুর পরিবেশ রক্ষার বার্তা ছড়াতে প্রকাশিত হলো ‘গ্রিনবার্তা’র বিশেষ সংখ্যা ২৫ বছরে নৃত্যাঞ্চল, শিল্পকলায় জমকালো রজতজয়ন্তী উৎসব শুষ্ক অঞ্চলের কৃষিতে নতুন সাফল্য, ‘বারি চিনাবাদাম-৯’ পেল গ্লোবাল অ্যাওয়ার্ড ফারুক ওয়াসিফের পিআইবি মহাপরিচালকের মেয়াদ বাড়ল আরও এক বছর পল্লবীতে ছিনতাইয়ের সময় তরুণ হত্যা, আসামি জুয়েলের ৩ দিনের রিমান্ড

ফারুক ওয়াসিফের পিআইবি মহাপরিচালকের মেয়াদ বাড়ল আরও এক বছর

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক (ডিজি) পদে সাংবাদিক ফারুক ওয়াসিফের দায়িত্বের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। নতুন করে তাকে একই পদে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮’-এর ৯(২) ধারার ক্ষমতাবলে ফারুক ওয়াসিফকে পুনরায় পিআইবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে নতুন নিয়োগ কার্যকর হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, পিআইবির মহাপরিচালকের দায়িত্ব পালনের সময় অন্য কোনো পেশা বা ব্যবসায় যুক্ত থাকা যাবে না। একই সঙ্গে কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্কও রাখা যাবে না।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নতুন নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

ফারুক ওয়াসিফ পেশাগত জীবনে সাংবাদিকতার পাশাপাশি লেখালেখির সঙ্গেও যুক্ত। পিআইবির মহাপরিচালক হিসেবে নতুন মেয়াদে আরও এক বছর তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করবেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102