বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান জনগণ যে ধরনের আইন চায়, সরকারও সে ধরনের আইন করবে: আইনমন্ত্রী নির্বাচনী ব্যয়ের হিসাবে প্রার্থীর সঙ্গে এজেন্টের ব্যাংক তথ্যও দিতে হবে চট্টগ্রাম নিউ মার্কেটে কাপড়ের গুদামে আগুন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আসছে নতুন আচরণবিধি, নজরে রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ব রোগী নিরাপত্তা দিবস: নিরাপদ চিকিৎসা নিশ্চিত হোক প্রতিটি রোগীর রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’, নায়ক হতে পারেন ম্যাথিউ ম্যাকনাহে ফ্যাসিবাদী স্যালুটের অভিযোগ, রোমার ১৬ সমর্থককে স্টেডিয়ামে নিষিদ্ধ লালমনিরহাটে আমনের মাঠজুড়ে সবুজের সমারোহ, ভালো ফলনের প্রত্যাশা কৃষকদের

জ্বালানি সহযোগিতা বাড়াতে ঢাকা-আঙ্কারা, বছরের শেষেই বাংলাদেশ সফরে আসতে পারেন তুরস্কের মন্ত্রী

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জ্বালানি ও খনিজ সম্পদ খাতে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে সম্ভাব্য যৌথ উদ্যোগ এবং সহযোগিতার কাঠামো তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আঙ্কারায় তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ে দেশটির জ্বালানিমন্ত্রী আলপারস্লান বাইরাকতার ও তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের পক্ষ থেকে তুরস্কের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র তুলে দেন রাষ্ট্রদূত আমানুল হক। আমন্ত্রণ গ্রহণ করে বাইরাকতার চলতি বছরের শেষ নাগাদ সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

দুই দেশের জ্বালানি খাতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেন তুরস্কের মন্ত্রী। এ সময় বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতার কাঠামো নির্ধারণে প্রস্তাবিত এমওইউয়ের একটি খসড়া হস্তান্তর করা হয়।

আলোচনায় সৌর জ্বালানি, খনিজ সম্পদের অনুসন্ধান ও উন্নয়ন, এলএনজি পরিবহন এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের সম্ভাবনা গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশের অফশোর ও দ্বীপাঞ্চলীয় স্থাপনা থেকে মূল ভূখণ্ডে পাইপলাইন সংযোগ স্থাপনের সম্ভাবনাও বৈঠকে আলোচিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন শাহানুর আলম ও কমার্সিয়াল কাউন্সেলর আকরাম হোসাইন। তুরস্কের পক্ষে আন্তর্জাতিক বিষয় ও সহযোগিতা বিভাগের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মন্ত্রীর উপদেষ্টা হামিত কান বাস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৈঠকটি দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি জ্বালানি ও খনিজ সম্পদ খাতে পারস্পরিক স্বার্থে নতুন সহযোগিতার সুযোগ তৈরির আগ্রহের প্রতিফলন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102