বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান জনগণ যে ধরনের আইন চায়, সরকারও সে ধরনের আইন করবে: আইনমন্ত্রী নির্বাচনী ব্যয়ের হিসাবে প্রার্থীর সঙ্গে এজেন্টের ব্যাংক তথ্যও দিতে হবে চট্টগ্রাম নিউ মার্কেটে কাপড়ের গুদামে আগুন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আসছে নতুন আচরণবিধি, নজরে রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ব রোগী নিরাপত্তা দিবস: নিরাপদ চিকিৎসা নিশ্চিত হোক প্রতিটি রোগীর রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’, নায়ক হতে পারেন ম্যাথিউ ম্যাকনাহে ফ্যাসিবাদী স্যালুটের অভিযোগ, রোমার ১৬ সমর্থককে স্টেডিয়ামে নিষিদ্ধ লালমনিরহাটে আমনের মাঠজুড়ে সবুজের সমারোহ, ভালো ফলনের প্রত্যাশা কৃষকদের

জনগণ যে ধরনের আইন চায়, সরকারও সে ধরনের আইন করবে: আইনমন্ত্রী

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জনগণের প্রয়োজন ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, নতুন সাইবার সুরক্ষা আইনে একদিকে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে, অন্যদিকে কারও ব্যক্তিগত সম্মান যাতে অযথা ক্ষুণ্ন না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউএস কনস্টিটিউশন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, জনগণ যে ধরনের আইন চায়, সরকার সেই ধরনের আইনই প্রণয়ন করবে। সাইবার সুরক্ষা আইন সংশোধনের আগে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, “ফ্রিডম অব স্পিচ নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেন না হয়”— নতুন আইনে এ দুই বিষয়কে সমন্বয় করার চেষ্টা থাকবে।

অনলাইনে তথ্য প্রকাশের ক্ষেত্রেও দায়িত্বশীলতা নিশ্চিত করার কথা তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকতার নাম ব্যবহার করে কেউ যেন অপতথ্য ছড়াতে না পারে, সেই বিষয়টিও নতুন সাইবার সুরক্ষা আইনের কাঠামোয় বিবেচনায় রাখা হবে।

নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তির মর্যাদা—দুই বিষয়কেই গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনা করেই আইনটির প্রয়োজনীয় সংশোধন আনা হবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102