রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা, ইয়াও ওয়েনকে বিদায় জানাল ঢাকা জাতিসংঘে প্রথম ভাষণ দেবেন তারেক রহমান, একই মঞ্চে জিয়া পরিবারের তৃতীয় সদস্য চট্টগ্রামের বিদ্রোহের নেপথ্যের কাহিনি, সোয়াত থেকে ব্রিগেডিয়ার মজুমদার নজরুলকে স্মরণে ঢাকায় রাশিয়া-ভারতের যৌথ সাংস্কৃতিক সন্ধ্যা জলবায়ু পরিবর্তনে উষ্ণমণ্ডলের চেয়ে নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রজাতি বেশি ঝুঁকিতে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে মোহন ও মেহেরুল ভালো আইনজীবী হতে পড়াশোনার বিকল্প নেই: আইনমন্ত্রী ঢাকায় ডিএমপির অভিযানে ৫২৭ গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক বৌদ্ধ রাজ্য থেকে ইসলামী সালতানাত, মালদ্বীপে ইসলাম আগমনের ৯০০ হিজরি পূর্তি যমুনা পলি সিল্কে ম্যানেজার পদে চাকরি, আবেদন শেষ ১৯ অক্টোবর

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা, ইয়াও ওয়েনকে বিদায় জানাল ঢাকা

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিদায়ী রাষ্ট্রদূতের দায়িত্বকাল এবং বাংলাদেশ-চীন সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে হুমায়ুন কবির বাংলাদেশ ও চীনের সম্পর্ক জোরদারে ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন। তাঁর বাংলাদেশে দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন কার্যক্রমে ব্যাপক দৃশ্যমানতা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফর সফল করতে রাষ্ট্রদূতের অবদানেরও প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী বলেন, ইয়াও ওয়েনের দায়িত্বকালে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন একটি পর্যায়ে পৌঁছেছে। একই সময়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়াতে প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপসহ নতুন কিছু প্রক্রিয়া চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে আগস্টে ইয়াও ওয়েন ও হুমায়ুন কবিরের বৈঠকেও এ ধরনের সংলাপ শুরুর বিষয়ে আলোচনা হয়েছিল।

বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে প্রায় তিন বছর নয় মাস দায়িত্ব পালনকে তাঁর জন্য সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং এটিকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন ইয়াও ওয়েন। একই সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরের আগ্রহের কথাও জানান তিনি।

ইয়াও ওয়েন বলেন, ওই মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের একটি বিশেষ পারিবারিক সংযোগ রয়েছে। তাঁর বাবা অতীতে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও চীন অর্থনৈতিক, অবকাঠামো, কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বিভিন্ন উদ্যোগ নিয়ে এগোচ্ছে। তিস্তা নদী ব্যবস্থাপনা, কৌশলগত সংলাপ এবং প্রতিমন্ত্রী পর্যায়ের কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

সাক্ষাতের শেষ দিকে হুমায়ুন কবির বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন এবং ইয়াও ওয়েনের পরবর্তী কর্মস্থলের সাফল্য কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102