বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নাম বদলাচ্ছে সিদ্ধেশ্বরীর গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল চ্যাটজিপিটিকে ছাড়িয়ে মেটার মিউজ, প্রথম ১২ দিনেই ১৮ লাখ ইনস্টল ব্যস্ততার কারণে প্রতিদিন একই নাস্তা হলেও সমস্যা নেই, তবে পুষ্টির ভারসাম্য নিশ্চিত করা জরুরি মেডিকেল কলেজে অধ্যাপক পদে ১৪ চিকিৎসককে পিএসসির সাময়িক মনোনয়ন ছয় বছর পর ওটিটিতে ‘মায়ার জঞ্জাল’, থাকছেন অপি করিম-ঋত্বিক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, থাকছে বিশ্বকাপজয়ীদের মিলনমেলাও অপ্রতিমের মায়ের অভিযোগ, ফেসবুকে নানা আইডি থেকে ছেলেকে অপরাধের সঙ্গে জড়ানোর চেষ্টা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিশ্বকে আহ্বান এরদোয়ানের জ্বালানির দাম বাড়তেই চড়া সবজির বাজার, বাড়তি খরচে ক্রেতারা সৌদি জাতীয় দিবসের সংবর্ধনায় জামায়াত আমির শফিকুর রহমান

এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার প্রত্যয়

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারকে সামনে রেখে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে একমত হন দুই নেতা।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কাছাকাছি ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক সম্পর্ককে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই দেশের শীর্ষ নেতা। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনাও উঠে আসে আলোচনায়।

বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন তারা। পারস্পরিক স্বার্থের ইস্যুগুলোতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন উভয় নেতা।

আলোচনা শেষে বাংলাদেশ-তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি দুই দেশের অভিন্ন অগ্রাধিকার ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102