সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর কোরিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জিতল স্পেন মিরপুরে হামলা ও কিশোরগঞ্জে সংঘর্ষে টিআইবির উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম রূপসায় যুবককে গুলি করে হত্যা, মাছের ঘের থেকে লাশ উদ্ধার পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম জ্বালানি আসেনি নেপালে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস: বাংলাদেশি পর্যটকদের সতর্ক করল দূতাবাস ‘নেতাকর্মীদের চাঁদাবাজি-ধান্দাবাজি বন্ধ করতে হবে’: ফজলুর রহমান রেড মিট ও প্রসেসড মাংস: কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কতটা? ফোন নম্বরের পাশাপাশি লিংক-মেসেজের প্রতারণাও শনাক্ত করবে ট্রুকলার মডেল মসজিদ পরিচালনায় নতুন নীতিমালা, থাকছে ধর্মীয় শিক্ষা ও জনসচেতনতা

ফ্যামিলি কার্ডের ভাতা: ২০-২৫ তারিখে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় থাকা উপকারভোগীদের কাছে ভাতার অর্থ নিয়মিত ও নির্ধারিত সময়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

২৭ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিটি দেশের আট বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এমএফএস ও ব্যাংক হিসাবে যাবে ভাতা

চিঠিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, টাকাপে (TakaPay) এবং ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপ (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ দেওয়া হচ্ছে।

২০২৬-২৭ অর্থবছরে প্রতিমাসের কিস্তির অর্থ সঠিক ব্যক্তির কাছে সময়মতো পৌঁছানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল প্রস্তুত ও পাঠাতে বলা হয়েছে।

তথ্য হালনাগাদের নির্দেশ

নির্ধারিত সময়ে পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল নম্বর, ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে সংশোধন করতে হবে। এরপর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ এসব তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রচলিত নীতিমালা অনুযায়ী কোনো উপকারভোগীর মৃত্যু হলে অথবা অন্য কোনো কারণে তার স্থলে নতুন কাউকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে প্রতিস্থাপনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

প্রতি মাসে ২০-২৫ তারিখের মধ্যে পে-রোল

ভাতার অর্থ নিয়মিতভাবে বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা ও সমাজসেবা কার্যালয়গুলোকে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে ও ব্যাংক হিসাবের বিপরীতে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনাটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৬:১১ অপরাহ্ণ
  • ১৭:৫৬ অপরাহ্ণ
  • ১৯:০৯ অপরাহ্ণ
  • ৫:৪৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102