নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়ায় নতুন করে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রকাশিত তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশের সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর নামও যুক্ত করা হয়েছে।
নতুন ব্যবস্থায় বোয়েসেলের অধীনে ৬২টি রিক্রুটিং এজেন্সিকে রাখা হয়েছে। পাশাপাশি তালিকাভুক্ত ২৫টি প্রধান রিক্রুটিং এজেন্সির অধীনে মোট ২৫০টি প্রতিষ্ঠানকে সাব-এজেন্সি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে মালয়েশিয়ার পক্ষ থেকে ২৫টি রিক্রুটিং এজেন্সির একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছিল।
প্রকাশিত তালিকায় বাংলাদেশি বিভিন্ন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ওয়ান ওভারসিজ, বেঙ্গল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, ইউনাইটেড গালফ সার্ভিসেস, অন্নেষা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ, আর্থ-স্মার্ট ওভারসিজ, খান জাহান আলী ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ, রিফা ইন্টারন্যাশনাল, ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি অ্যামপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস, জুয়েল রিংকু এন্টারপ্রাইজ, সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেইবার অ্যাসোসিয়েটস, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।
নতুন তালিকার উল্লেখযোগ্য দিক হলো সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলকে সরাসরি এ কার্যক্রমের আওতায় আনা। বোয়েসেলের অধীনে থাকা এজেন্সিগুলোর মধ্যে রয়েছে অরভিল ইন্টারন্যাশনাল ওভারসিজ, দ্য রংপুর ওভারসিজ, আল জাহান ইন্টারন্যাশনাল, পোর্টসিটি ইন্টারন্যাশনাল, জেটিসি এমপ্লয়মেন্ট এজেন্সি, এশিয়াটিক ট্যালেন্টস, অপশন ম্যানপাওয়ার সার্ভিস, আবিদ কর্পোরেশন, আল-শামীম ওভারসিজ, ফাস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল, এসকে গ্লোবাল ওভারসিজ, নজরুল ইন্টারন্যাশনাল সার্ভিস, আইএএম ইন্টারন্যাশনাল, জে.জে. ট্রেডার্স, সুনজিদা ওভারসিজ, আল ওয়াহেদ ম্যানপাওয়ার সার্ভিসেস, রায়হান ওভারসিজ, রংধনু ওভারসিজ, মাস বাংলা ওভারসিজ ও আদেমা ওভারসিজসহ আরও প্রতিষ্ঠান।
এফডব্লিউসিএমএসের নতুন তালিকায় ২৫টি প্রধান রিক্রুটিং এজেন্সির অধীনে ২৫০টি সাব-এজেন্সিকে যুক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ওভারসিজ, ম্যানপাওয়ার, ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, রিক্রুটমেন্ট সার্ভিস ও হিউম্যান রিসোর্স প্রতিষ্ঠান রয়েছে।
তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রূপসা ওভারসিজ, স্টার ইন্টারন্যাশনাল, আরএস লিংকার্স, সেন্ট্রাল ওভারসিজ, ফেমাস ওভারসিজ, নিশা ওভারসিজ, মোহনা ওভারসিজ, আল-মাহমুদ ট্রেড ইন্টারন্যাশনাল, সুরমা ইন্টারন্যাশনাল, এয়ার কানেকশন ওভারসিজ, তাজবা ইন্টারন্যাশনাল, হলি ওভারসিজ, স্টার ম্যানপাওয়ার সার্ভিস, মাহে বিজনেস, নোমান অ্যাসোসিয়েটস, খান এভিয়েশন, প্রো-সার্চ রিক্রুটমেন্ট কনসালট্যান্টস, বসুন্ধরা অ্যামপ্লয়মেন্ট সার্ভিসেস, এয়ার লিংক ওভারসিজ, সাদ ইন্টারন্যাশনাল, বিডেক্স ইন্টারন্যাশনাল, মজুমদার প্রফেশনাল সার্ভিসেস, আল রাইয়ান ইন্টারন্যাশনাল, এমপি ট্রাভেলস, আরমান এয়ার ইন্টারন্যাশনাল, স্বপ্নীল অ্যাসোসিয়েটস, এভিআর বাংলাদেশসহ অনেক প্রতিষ্ঠান রয়েছে।
এ ছাড়া নতুন তালিকায় বিভিন্ন অঞ্চলের নামের সঙ্গে যুক্ত রিক্রুটিং প্রতিষ্ঠানও রয়েছে। এর মধ্যে শেরপুর ইন্টারন্যাশনাল, নোয়াখালী ওভারসিজ, ব্রাহ্মণবাড়িয়া ওভারসিজ, কক্সবাজার ওভারসিজ, সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, রংপুর ওভারসিজ ও চাঁদপুর ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠান উল্লেখযোগ্য।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে এ তালিকা প্রকাশকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন তালিকায় প্রধান এজেন্সির পাশাপাশি সাব-এজেন্সিগুলোকে কাঠামোবদ্ধ করায় কর্মী নিয়োগ ও পাঠানোর প্রক্রিয়ায় কোন প্রতিষ্ঠান কোন পর্যায়ে কাজ করবে, সে বিষয়ে একটি নির্দিষ্ট কাঠামো তৈরি হয়েছে।
তবে মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের নিয়োগের ক্ষেত্রে অনুমোদিত এজেন্সির তথ্য যাচাই করে এগোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো এজেন্সিকে টাকা দেওয়ার আগে তাদের অনুমোদন, চাকরির ধরন, নিয়োগদাতা প্রতিষ্ঠান, বেতন ও অন্যান্য শর্ত সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।