বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রেমনির্ভর নাটক-সিনেমা বন্ধের দাবি, সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ চীনে চিকিৎসাশাস্ত্র পড়ার স্বপ্নে ফাতেমার পাশে সরকার, পেলেন ৫ লাখ টাকার সহায়তা রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিহতদের একজন বাংলাদেশি সংসদে বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা ও পরিকল্পিত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য নিয়ে ক্ষোভ, সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট ঢাকার মঞ্চে দর্শক মাতাতে আসছেন জনপ্রিয় রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া এএফসি অ-১৭ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ ভুটান-সিরিয়া-ম্যাকাও ভয়াবহ বন্যার পর নেপালে নতুন বিপদের শঙ্কা, কৃত্রিম লেক নিয়ে চীনের সতর্কতা বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে বড় রদবদল

পুলিশের দুর্নীতিতে জিরো টলারেন্স, অপরাধে ফৌজদারি মামলার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পুলিশের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। কোনো পুলিশ সদস্য অপকর্মে জড়ালে শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল গফুরের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর লিখিত বক্তব্য সংসদে উপস্থাপন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের সঙ্গে সেবাগ্রহীতাদের সরাসরি আর্থিক লেনদেন কমাতে বিভিন্ন নাগরিক সেবা ধীরে ধীরে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে ট্রাফিক জরিমানা, পুলিশ ক্লিয়ারেন্স ও সাধারণ ডায়েরির মতো সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে।

পুলিশের মাঠপর্যায়ের কর্মকাণ্ডে স্বচ্ছতা বাড়াতে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। বিশেষ করে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার এবং নজরদারি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে গোপন ‘কমপ্লেইন সেল’ চালু রয়েছে। পরিচয় প্রকাশ না করেও সাধারণ মানুষ সেখানে অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি আরও বলেন, পুলিশি হেফাজতে নির্যাতন ও ক্ষমতার অপব্যবহার বন্ধে বিদ্যমান আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরোনো আইনগুলোকে সময়োপযোগী করার কাজও চলছে।

পুলিশে নিয়োগ ও পদোন্নতিতে মেধা ও যোগ্যতার পাশাপাশি প্রশিক্ষণে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে পুলিশের সেবায় জবাবদিহিতা ও সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩ পূর্বাহ্ণ
  • ১২:০৪ অপরাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:২৭ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102