বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রেমনির্ভর নাটক-সিনেমা বন্ধের দাবি, সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ চীনে চিকিৎসাশাস্ত্র পড়ার স্বপ্নে ফাতেমার পাশে সরকার, পেলেন ৫ লাখ টাকার সহায়তা রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিহতদের একজন বাংলাদেশি সংসদে বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা ও পরিকল্পিত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি বিদ্যুৎ-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য নিয়ে ক্ষোভ, সংসদ থেকে বিরোধীদের ওয়াকআউট ঢাকার মঞ্চে দর্শক মাতাতে আসছেন জনপ্রিয় রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া এএফসি অ-১৭ বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ ভুটান-সিরিয়া-ম্যাকাও ভয়াবহ বন্যার পর নেপালে নতুন বিপদের শঙ্কা, কৃত্রিম লেক নিয়ে চীনের সতর্কতা বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে বড় রদবদল

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ সংবাদ সংস্থা—বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নেতা মুহাম্মদ কাদের গনি চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাকে।

বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ১০(১) ধারায় দেওয়া ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্তও দেওয়া হয়েছে। বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে কাদের গনি চৌধুরীকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে থাকা কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

নতুন দায়িত্বে কাদের গনি চৌধুরী বাসসের ব্যবস্থাপনা ও সম্পাদকীয় কার্যক্রমের নেতৃত্ব দেবেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩ পূর্বাহ্ণ
  • ১২:০৪ অপরাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:২৭ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102