বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মহাখালীতে পুরোনো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ডাবল-ডেকার স্লিপার বাসের অনুমোদন নেই, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স শোরুমে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৩৬৬৬, জিপিএ-৫ পেল ২৭৪০ জন অভিনয়ের বহুরূপী কারিগর এটিএম শামসুজ্জামান এর আজ জন্মদিন মাহমুদউল্লাহর নেতৃত্বে ডব্লিউসিএলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স দল ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫; নিখোঁজ ৮৭ প্রভিশন ঘাটতিতে ১৫ ব্যাংক, ঝুঁকিতে ২ লাখ ২৯ হাজার কোটি টাকা দুদকের অনুসন্ধান রাজনৈতিক হয়রানির অংশ: আসিফ মাহমুদ

ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫; নিখোঁজ ৮৭

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ফিলিপাইনের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পালাওয়ান দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৮৭ জন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিপাইনের কোস্টগার্ড।

কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় এম/ভি জুন অ্যাস্টার নামের ফেরিটি উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে অবস্থান করছিল। যাত্রী ও ক্রু মিলিয়ে ফেরিটিতে মোট ১৩৪ জন ছিলেন।

আগুনে পুড়েছে পুরো ফেরি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ফেরিটিকে আগুনে পুরোপুরি গ্রাস হতে দেখা গেছে। কালো ধোঁয়ার সঙ্গে ফেরিটির বিভিন্ন অংশ থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

ফিলিপাইনের কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবায়াব এএফপিকে জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর ফেরিটি থেকে ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ফেরির ক্রু সদস্য।

আতঙ্কে সাগরে ঝাঁপ দেন অনেকে

কোস্টগার্ড কর্মকর্তা নোয়েমি কায়াবায়াব জানান, ফেরিতে আগুন ছড়িয়ে পড়ার পর অনেক যাত্রী আতঙ্কিত হয়ে সাগরে ঝাঁপ দেন। এ কারণেই বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

নিখোঁজ ৮৭ জনের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। তাদের উদ্ধারে কোস্টগার্ডের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাও কাজ করছে।

আগুনের কারণ এখনও অজানা

ফেরিটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কোস্টগার্ডের কর্মকর্তারা।

ক্যাপ্টেন নোয়েমি কায়াবায়াব বলেন, উদ্ধার হওয়া যাত্রী ও ক্রুদের সঙ্গে কথা বলা সম্ভব হলে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

ম্যানিলা থেকে যাচ্ছিল পালাওয়ানে

বাণিজ্যিক জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, এম/ভি জুন অ্যাস্টার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে পালাওয়ানের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

ফেরিটিতে আগুন লাগার সময় সেটি পালাওয়ানের কাছাকাছি সমুদ্র এলাকায় অবস্থান করছিল। দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102