সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :

পিআইসিইউতে ৯ মাসের শিশুর মৃত্যু, চিকিৎসকের অনুপস্থিতির অভিযোগ স্বজনের

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পিআইসিইউতে চিকিৎসাধীন নয় মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগ উঠেছে। শিশুটির এক স্বজন হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ও বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লাইভ করলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে করা ওই লাইভে আসিফ হাসান নামে এক স্বজন হাসপাতালের চিকিৎসাব্যবস্থা নিয়ে নানা অভিযোগ করেন।

আসিফের দাবি, তার ভাগ্নির ছেলেকে গত ১ সেপ্টেম্বর রাজধানীর বীর উত্তম সিআর দত্ত রোডের পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় চিকিৎসকেরা শিশুটির রক্তে শর্করার মাত্রা কম থাকার কথা জানান। এরপর চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে শিশুটির শারীরিক অবস্থার বিষয়ে ভিন্ন ভিন্ন সমস্যার কথা জানানো হয় বলে অভিযোগ করেন তিনি।

স্বজনের ভাষ্য, রোববার হাসপাতাল থেকে জানানো হয়েছিল পরদিন শিশুটিকে ছাড়পত্র দেওয়া হবে। কিন্তু ওই দিন বিকেলেই হঠাৎ পরিবারকে জানানো হয়, শিশুটির লাইফ সাপোর্ট প্রয়োজন।

এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পিআইসিইউতে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ করেন আসিফ। পরে পরিবারের সদস্যরা জোর করে ভেতরে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান বলে দাবি তার।

আসিফ আরও অভিযোগ করেন, শিশুটিকে মৃত অবস্থায় পাওয়ার পর চিকিৎসকদের ডাকাডাকি করেও কাউকে সেখানে পাওয়া যায়নি। তার দাবি, কয়েক দিনের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষের বিল দুই লাখ টাকারও বেশি হয়েছে।

ফেসবুক লাইভের পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কয়েকজন বহিরাগত এসে তাকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন বলেও অভিযোগ করেছেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে এলেও এ ঘটনায় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন আসিফ।

তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ কী এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শিশুটির পরিবারের অভিযোগের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে মৃত্যুর ঘটনা ও চিকিৎসাসেবার বিষয়ে আরও পরিষ্কার তথ্য জানা যাবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102