সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়োগপ্রক্রিয়া হোক প্রার্থীবান্ধব ভেনিসে ইতিহাস গড়ল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি, কোথা থেকে এলো এই রীতি? নারীদের জন্য বিশ্বের সেরা দেশ কোনগুলো, তালিকায় বাংলাদেশ কত নম্বরে? মদিনার সব মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের স্থান গান তৈরিতে গুগলের নতুন এআই মডেল ‘লিরিয়া ৩.৫’ সবুজবাগে সিফাত হত্যা: প্রেমের সম্পর্কের দ্বন্দ্বের জেরে হত্যার সন্দেহ মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, আবেদন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত গত ১৫ বছর সাংবাদিকদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ ছিল না: ডিইউজে সভাপতি নারী এশিয়া কাপ জিতলেও কি ট্রফি নেবে না ভারত?

নারী এশিয়া কাপ জিতলেও কি ট্রফি নেবে না ভারত?

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পুরুষদের এশিয়া কাপ জয়ের প্রায় এক বছর পেরিয়ে গেলেও শিরোপার ট্রফি এখনো হাতে পায়নি ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। এবার একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে ভারতের নারী দলের ক্ষেত্রেও।

চলতি নারী এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারত। গ্রুপ পর্বে নিজেদের সব ম্যাচ জিতে শিরোপার অন্যতম দাবিদার হয়ে উঠেছে হারমানপ্রীত কৌরের দল। গত আসরের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের ক্ষত ভুলে এবার রেকর্ড অষ্টমবারের মতো এশিয়া কাপ জয়ের লক্ষ্য ভারতের।

তবে শিরোপা জিতলেও ভারতীয় নারী দল ট্রফি গ্রহণ করবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কারণ এবারের ফাইনালেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি তুলে দেওয়ার দায়িত্বে থাকছেন মহসিন নাকভি।

জিও সুপার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে উপস্থিত থাকবেন পিসিবি চেয়ারম্যান। সমাপনী অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি করা হয়েছে। ফলে গত বছরের পুরুষ এশিয়া কাপ ফাইনালের মতো এবারও পুরস্কার বিতরণী ঘিরে জটিলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাঠেও নেই স্বস্তির সম্পর্ক

ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্কের বরফও এখনো গলেনি। চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্বে দুই দল মুখোমুখি হলেও ম্যাচের আগে কিংবা টসের সময় কোনো দলই একে অপরের সঙ্গে হাত মেলায়নি। ম্যাচ শেষেও দেখা যায়নি করমর্দনের দৃশ্য।

এই প্রেক্ষাপটে ভারত ফাইনালে উঠে শিরোপা জিতলে পুরস্কার বিতরণী মঞ্চে কী ঘটবে, তা নিয়েই এখন আলোচনা। বিশেষ করে নাকভি উপস্থিত থাকায় গতবারের ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গতবার কী হয়েছিল?

গত বছর পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। কিন্তু চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার জন্য পুরস্কার বিতরণী মঞ্চে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেছিলেন নাকভি। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও তাঁর সতীর্থরা শেষ পর্যন্ত মঞ্চে ওঠেননি।

ভারতীয় দল চেয়েছিল, এসিসির অন্য কোনো কর্মকর্তার কাছ থেকে ট্রফি নিতে। কিন্তু সেই অনুরোধে সমাধান না হওয়ায় নাকভি শেষ পর্যন্ত মঞ্চ ত্যাগ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102