শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন চিকিৎসক নিয়োগ, সম্মানী দৈনিক ২,৬০০ টাকা টিকটকে আসছে সরাসরি টাকা পাঠানোর সুবিধা, চলছে পরীক্ষামূলক উন্নয়ন নারীদের মাদকনির্ভরতার চিকিৎসায় দক্ষতা বাড়াতে ঢাকায় বিশেষ প্রশিক্ষণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা, জানালেন কারণ দিনাজপুরে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪ মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য, পুরস্কার নিয়ে দেশে ফিরলেন ৪ বাংলাদেশি হাফেজ ইউএস ওপেনে প্রাইজমানির নতুন রেকর্ড, প্রথমবার ছাড়াল ১০০ মিলিয়ন ডলার এক দশক পর ফুটবলে ফিরছেন রোনালদিনহো, নতুন ঠিকানা ইতালির রাভেনা কারিনা কাপুরের ‘তৃতীয়বার মা হওয়া’র গুঞ্জন, যা জানাল ঘনিষ্ঠ সূত্র ফেলুদার জটায়ু চরিত্রে কি বদল আসছে? অনির্বাণকে নিয়ে নতুন জল্পনা

টিকটকে আসছে সরাসরি টাকা পাঠানোর সুবিধা, চলছে পরীক্ষামূলক উন্নয়ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি এবার আর্থিক লেনদেনের ক্ষেত্রেও নতুন সেবা যুক্ত করার পরিকল্পনা করছে টিকটক। প্ল্যাটফর্মটির সরাসরি বার্তা বা ডাইরেক্ট মেসেজের মাধ্যমে এক ব্যবহারকারী অন্য ব্যবহারকারীকে টাকা পাঠাতে পারবেন—এমন একটি সুবিধা নিয়ে কাজ চলছে বলে জানা গেছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ, ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আইফোনের জন্য টিকটক অ্যাপের বর্তমান সংস্করণের কোডে নতুন এই ফিচারের ইঙ্গিত পাওয়া গেছে। সেখানে এমন ব্যবস্থার তথ্য রয়েছে, যেখানে টাকা পাঠানোর পর প্রাপক একটি নির্দিষ্ট অপশনে চাপ দিয়ে অর্থ গ্রহণ করতে পারবেন। চাইলে লেনদেনের সঙ্গে ছোট বার্তাও যোগ করা যাবে।

তবে নতুন এই সেবা এখনো আনুষ্ঠানিকভাবে চালু করেনি টিকটক। ফলে সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি কবে উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।

বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে টিকটকের নিজস্ব পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করে টিকটক শপের কেনাকাটার মূল্য পরিশোধ করা যায়। নতুন ফিচার চালু হলে একই অবকাঠামো ব্যবহার করে ব্যবহারকারীদের মধ্যে সরাসরি অর্থ স্থানান্তরের সুযোগ তৈরি হতে পারে।

আর্থিক খাতে টিকটকের আগ্রহ অবশ্য নতুন নয়। চলতি বছরের মার্চে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ব্রাজিলে ঋণ ও অর্থ লেনদেনের মতো সেবা দেওয়ার জন্য আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন চেয়েছে টিকটক।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলিত সীমার বাইরে গিয়ে নানা ধরনের সেবা যুক্ত করছে প্ল্যাটফর্মটি। অনলাইন শপিং, তথ্য অনুসন্ধান, স্থানীয় স্থান খোঁজা, গেম এবং হোটেল বুকিংয়ের মতো সুবিধাও এতে যুক্ত হয়েছে।

ব্যবহারকারীদের মধ্যে সরাসরি অর্থ পাঠানোর ব্যবস্থা চালু হলে আর্থিক সেবার বাজারেও টিকটকের উপস্থিতি আরও বিস্তৃত হতে পারে। এতে যুক্তরাষ্ট্রের ভেনমো ও জেলের মতো ডিজিটাল পেমেন্ট সেবার সঙ্গে নতুন প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক অর্থ লেনদেনে টিকটকই প্রথম নয়—এক্সও যুক্তরাষ্ট্রে ‘এক্স মানি’ নামে অর্থ পাঠানোর সুবিধা চালু করেছে।

তবে টিকটকের প্রস্তাবিত ফিচারটি এখনো পরীক্ষামূলক উন্নয়ন পর্যায়ে রয়েছে। তাই শেষ পর্যন্ত এটি সবার জন্য চালু হবে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৪৮ অপরাহ্ণ
  • ৫:৩৫ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102