শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
অস্ত্র উদ্ধারের তথ্য দিলে মিলবে ১০ হাজার থেকে ২ লাখ টাকা পুরস্কার শিল্পকলা একাডেমিতে শেষ হলো নজরুলের মৃত্যুবার্ষিকীর দুই দিনের আয়োজন টিভিতে খেলাপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত সূচি নেপালের ভয়াবহ বন্যা থেকে ফিরে ‘দ্বিতীয় জন্ম’ পেলেন তামিলনাড়ুর ২১ তীর্থযাত্রী বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫৪ জন গ্রেপ্তার, বিপুল মাদক ও আলামত উদ্ধার মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৩৩৮ এজেন্সির তালিকা, যুক্ত হলো বোয়েসেল সবজির বাজারে আগুন, শিম ২০০ টাকা; কিছুটা স্বস্তি কাঁচা মরিচে ঋণমুক্তি ও হালাল রিজিকের জন্য যে দোয়া পড়বেন চটপটি থেকে বড় খাদ্য কারখানা, নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসছে সব ব্যবসা

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৯ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলীয় অঞ্চলে লঘুচাপটি অবস্থান করছে। এটি ধীরে ধীরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষরিত সতর্ক বার্তায় জানানো হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চারটি প্রধান সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩ পূর্বাহ্ণ
  • ১২:০৪ অপরাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:২৭ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102