শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
অস্ত্র উদ্ধারের তথ্য দিলে মিলবে ১০ হাজার থেকে ২ লাখ টাকা পুরস্কার শিল্পকলা একাডেমিতে শেষ হলো নজরুলের মৃত্যুবার্ষিকীর দুই দিনের আয়োজন টিভিতে খেলাপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত সূচি নেপালের ভয়াবহ বন্যা থেকে ফিরে ‘দ্বিতীয় জন্ম’ পেলেন তামিলনাড়ুর ২১ তীর্থযাত্রী বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫৪ জন গ্রেপ্তার, বিপুল মাদক ও আলামত উদ্ধার মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৩৩৮ এজেন্সির তালিকা, যুক্ত হলো বোয়েসেল সবজির বাজারে আগুন, শিম ২০০ টাকা; কিছুটা স্বস্তি কাঁচা মরিচে ঋণমুক্তি ও হালাল রিজিকের জন্য যে দোয়া পড়বেন চটপটি থেকে বড় খাদ্য কারখানা, নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসছে সব ব্যবসা

অস্ত্র উদ্ধারের তথ্য দিলে মিলবে ১০ হাজার থেকে ২ লাখ টাকা পুরস্কার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ একটি ইউনিট গঠন করা হয়েছে। অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভায় যোগ দিয়ে তিনি এ ঘোষণা দেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

এ বিষয়ে সরকার কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধীরে ধীরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩ পূর্বাহ্ণ
  • ১২:০৪ অপরাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:২৭ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102