ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) গত ৩০ আগষ্ট রবিবার নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া’র প্রতিনিধিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নেপাল কান্তি চন্দ্র। কর্মশালায় মাল্টিপ্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রাক মাইগ্রেশন প্রোগামের ডেপুটি ম্যানেজার মো: আরিফুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ব্রাক নরসিংদী হেলা সমন্বয়ক মিজানুর রহমান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: আসাদুজ্জামান সরদার, নরসিংদী জেলা তথ্য অফিসার ওবায়দুল কবির মোল্লা, টিটিসি’র সিনিয়র ইন্সট্রিক্টির মো: নুরুজ্জামান। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রবাস ফেরত ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। বক্তব্য শেষে প্রবাসে ক্ষতিগ্রস্থ হয়ে দেশে ফিরেছেন এমন দুইজন মহিলা’কে ব্রাকের পক্ষ থেকে একজনকে ব্যবসার জন্য অন্য আরেকজনকে সেলাই মেশিন কেনার জন্য অনুদান প্রদান করা হয়।