রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
গাবতলী থেকে দাশেরকান্দি মেট্রোরেল, একনেকে উঠছে ৪৫ হাজার কোটি টাকার প্রকল্প আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: তারেক রহমান সড়ক দুর্ঘটনার পর জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, ইরানে নিহত ১০ বিশ্বকাপের সেই এমবোলোর গোলেই মেসিদের জয় ছিনতাই, শেষ মুহূর্তে ড্র মায়ামির ২৫ বছরের নির্মাণযাত্রায় চয়নিকার বিশেষ উপহার, আফজাল-মমকে নিয়ে ‘সময় একটু থামো’ ‘মেয়াদোত্তীর্ণ’ মন্তব্যে শাহাদাতের জবাব, ২০২৯ পর্যন্ত মেয়রের মেয়াদ দাবি ঢাকাসহ বিভিন্ন এলাকায় আজও বৃষ্টির দাপট, কোথাও হতে পারে ভারী বর্ষণ ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন আইনের সীমাবদ্ধতায় অপরাধীদের আটকে রাখা যায় না: আইজিপি

নবাবগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দিনাজপুরের নবাবগঞ্জে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভার মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ বিষ্ণু কেন্দ্রীয় বিষ্ণু মন্দির থেকে একটি বর্ণঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বর্ণিল সাজে অংশ নেন। শোভাযাত্রাটি নবাবগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরে এসে শেষ হয়। পরে মন্দির চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী গজেন চন্দ্র বর্মণ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আলোচনা শেষে শাস্ত্রপাঠ, পূজা অর্চণা এবং প্রসাদ বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102