রহিমদী দাখিল মাদরাসার সুপার ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নরসিংদী সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আজম এর অবসর জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী আলিয়া মাদ্রাসা প্রধান কল্যাণ সমিতি আয়োজিত এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন নরসিংদী জেলা শাখার সভাপতি ও মনোহরদীর চন্দন বাড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসারা অধ্যক্ষ মো: আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন জমিয়াতুল মোদার্রেছীন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌলানপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: মুজিবুর রহমান, এ সংগঠনের শিবপুর উপজেলা শাখার সভাপতি ও দুলালপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: মনজুরুল ফকির, বেলাব উপজেলা শাখার সভাপতি ও চর বেলাব ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো: ছানাউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী আলিয়া মাদ্রাসার প্রধান কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা মো: শাহজাহান। বক্তব্য রাখেন বিদায়ী অতিথি মাও: গিয়াস উদ্দিন আজম, করিমগঞ্জ দারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো: জয়নাল আবেদীন, গদাইরচর আলিম মাদ্রাসার অধ্যক্ষ, শাহ আ: খালেক, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গণি, ভূইয়ম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: হেলাল উদ্দিন, চর ভাসানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইকবাল হোসাইন, গোয়ালদী দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আমিন উদ্দিন, বাগহাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সিরাজুল ইসলাম। দিঘীরপাড় দাখিল মাদ্রাসার সুপার মো: নুরুল্লাহ, শ্রীনগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের, নজরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু হানিফ, ইসলামাবাদ দাখিল মাদ্রাসার সুপার ফরিদ উদ্দিন, পৌলানপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সুলতান উদ্দিন, বোয়ালদী দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) আহসান উল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ আবু রায়হান ভূইয়া বলেন, জমিয়াতুল মোদার্রেছীনের মাধ্যমে মাওলানা এম এ মান্নান (র:) মাদ্রাসা শিক্ষার জন্য যতদিন বেঁচে ছিলেন ততদিন অত্যান্ত ত্যাগ করেছেন। তিনি দ্বীনি শিক্ষা মাদ্রাসা শিক্ষার উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন। যার ফলে আমরা মাদ্রাসার শিক্ষকগণ আজ তার সুফল ভোগ করছি ও অনেক ভাল আছি আলহামদুলিল্লাহ। বর্তমানে আমরা মাদ্রাসার শিক্ষকগণ অনেক সুযোগ-সুবিধা পাচ্ছি। কাজেই আসুন আমরা বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনকে আরো শক্তিশালী করি। আমি জমিয়াতুল মোদার্রেছীনের প্রবীন নেতা বিদায়ী রহিমদী মাদ্রাসার সুপার মাওলানা গিয়াস উদ্দিন আজমের অবসর জীবন ভাল ও সুখময় হউক এই প্রত্যাশা করি।