রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গাবতলী থেকে দাশেরকান্দি মেট্রোরেল, একনেকে উঠছে ৪৫ হাজার কোটি টাকার প্রকল্প আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: তারেক রহমান সড়ক দুর্ঘটনার পর জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, ইরানে নিহত ১০ বিশ্বকাপের সেই এমবোলোর গোলেই মেসিদের জয় ছিনতাই, শেষ মুহূর্তে ড্র মায়ামির ২৫ বছরের নির্মাণযাত্রায় চয়নিকার বিশেষ উপহার, আফজাল-মমকে নিয়ে ‘সময় একটু থামো’ ‘মেয়াদোত্তীর্ণ’ মন্তব্যে শাহাদাতের জবাব, ২০২৯ পর্যন্ত মেয়রের মেয়াদ দাবি ঢাকাসহ বিভিন্ন এলাকায় আজও বৃষ্টির দাপট, কোথাও হতে পারে ভারী বর্ষণ ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন আইনের সীমাবদ্ধতায় অপরাধীদের আটকে রাখা যায় না: আইজিপি

বাউফলে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ বাবুল হোসাইন বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল থানাধীন নওমালা ইউনিয়ন থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফয়সাল মৃধা (২২) ও মো. রুবেল হোসেন (২০) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বাউফল থানার এসআই (নিঃ) সম্বিত রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা যায়, বাউফল থানাধীন নওমালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বটকাজল এলাকার মো. ফয়সাল মৃধার বাড়ির সামনের পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মো. ফয়সাল মৃধা (পিতা-মো. রফিক মৃধা) এবং মো. রুবেল হোসেনকে (পিতা-মো. ইউনুছ মৃধা) ৫০ পিস করে মোট ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নম্বর-০৫, তারিখ: ০৩/০৯/২০২৬ খ্রিঃ, জিআর-৩১৭) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন বাউফল থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102