মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরেই ৫ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী ৫২ প্রতিযোগীকে হারিয়ে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’ কেরালার কাজিয়া ব্যাটারিচালিত রিকশার চলাচলে আসছে নতুন নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ওমান উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে তেলবাহী ট্যাংকার অচল রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসনের অপেক্ষায় কাটছে অনিশ্চিত দিন লোডশেডিং কমাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বাড়ানোর উদ্যোগ শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ৩১ আগস্ট সেঞ্চুরির পর বাইসেপসের ট্যাটু দেখালেন জুরেল, উৎসর্গ বাবা ও দাদাকে দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী জাতীয় সম্পাদকদের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময়, সংসদে ‘বৈষম্যের’ অভিযোগ জামায়াতের

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ৩১ আগস্ট

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রায় ঘোষণার কথা থাকলেও তা হয়নি। আগামী ৩১ আগস্ট মামলাটির রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।

আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রায়ের দিন ধার্য করেছিলেন। তবে নির্ধারিত দিনে রায় না হওয়ায় নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত বুধবার হাইকোর্টের একই বেঞ্চে মামলাটির ডেথ রেফারেন্স ও আসামির করা আপিলের ওপর শুনানি শুরু হয়। শুনানি শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল।

ট্রাইব্যুনালের রায়ে একজনের মৃত্যুদণ্ড

মামলার প্রধান আসামি হিটু শেখ, যিনি নিহত শিশু আছিয়ার বোনের শ্বশুর, তাকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

ওই মামলায় একই রায়ে আরও তিন আসামিকে খালাস দেওয়া হয়। তারা হলেন আছিয়ার বোনের জামাই সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগম।

ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের পর মামলার নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখও রায়ের বিরুদ্ধে আপিল করেন।

এখন হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামির আপিলের শুনানি শেষ হয়েছে। আগামী ৩১ আগস্ট এ মামলার রায় ঘোষণা করা হবে। আদালতের সেই সিদ্ধান্তের দিকেই এখন নজর রয়েছে সংশ্লিষ্টদের।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩ পূর্বাহ্ণ
  • ১২:০৪ অপরাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:২৭ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102