বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান জনগণ যে ধরনের আইন চায়, সরকারও সে ধরনের আইন করবে: আইনমন্ত্রী নির্বাচনী ব্যয়ের হিসাবে প্রার্থীর সঙ্গে এজেন্টের ব্যাংক তথ্যও দিতে হবে চট্টগ্রাম নিউ মার্কেটে কাপড়ের গুদামে আগুন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আসছে নতুন আচরণবিধি, নজরে রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ব রোগী নিরাপত্তা দিবস: নিরাপদ চিকিৎসা নিশ্চিত হোক প্রতিটি রোগীর রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের হলিউডে রিমেক হচ্ছে বিজয় সেতুপতির ‘মহারাজা’, নায়ক হতে পারেন ম্যাথিউ ম্যাকনাহে ফ্যাসিবাদী স্যালুটের অভিযোগ, রোমার ১৬ সমর্থককে স্টেডিয়ামে নিষিদ্ধ লালমনিরহাটে আমনের মাঠজুড়ে সবুজের সমারোহ, ভালো ফলনের প্রত্যাশা কৃষকদের

দুই মামলায় জামিন চিন্ময়ের, অন্য মামলায় থাকছেন কারাগারেই

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগের পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তবে তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলমান থাকায় এই মুহূর্তে কারাগার থেকে বের হতে পারছেন না তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে চিন্ময়ের জামিন মঞ্জুর করেন।

আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

যেভাবে গ্রেপ্তার হন চিন্ময়

২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে কারাগারে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। তাঁর বিরুদ্ধে মামলার সূত্রপাত হয় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলার মধ্য দিয়ে।

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় ১৯ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন তৎকালীন চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান। ওই মামলায় ২৫ নভেম্বর ঢাকার কাছ থেকে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়।

পরদিন তাঁকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর হয়। এ সময় তাঁকে ঘিরে থাকা অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে আদালত এলাকার কাছেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

আলিফ হত্যা মামলাসহ আরও মামলা

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরবর্তী সময়ে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই মামলাতেও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত।

এ ছাড়া হত্যাচেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে পুলিশের করা তিনটি মামলাসহ আলিফের ভাইয়ের দায়ের করা আরও একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফলে দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও অন্য মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাসের কারামুক্তির সুযোগ নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102