বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুর ভয়াবহ ছোবল, একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু চীনকে ৬-০ গোলে উড়িয়ে টানা চতুর্থ জয় বাংলাদেশের মেয়েদের বহু বছর আগের বিব্রতকর ঘটনা হঠাৎ মনে পড়ে কেন? এআইয়ের ব্যবহার সীমায় আটকে গেলে যেসব ফ্রি টুলে কাজ চালাতে পারেন বিয়ের গুঞ্জনে বিরক্ত পূজা চেরি, দিলেন স্পষ্ট বার্তা একই দলে মেসি-রোনালদো, তেভেজের বিদায়ী ম্যাচে ইতিহাসের অপেক্ষা বাসাইলে দুর্বৃত্তের হামলায় সাময়িক বরখাস্ত আনসার সদস্য নিহত ইরানি পাঁচ ট্যাংকারে মার্কিন হামলা, জর্ডানে ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র খাদ্য প্রক্রিয়াজাত ও প্যাকেজিং প্রযুক্তির প্রদর্শনী শুরু বৃহস্পতিবার জামায়াত আমিরের সঙ্গে নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

একই দলে মেসি-রোনালদো, তেভেজের বিদায়ী ম্যাচে ইতিহাসের অপেক্ষা

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের একটি স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে চলেছে। একই দলের জার্সিতে মাঠে দেখা যেতে পারে আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোকে। আর সেই ঐতিহাসিক মুহূর্তের মঞ্চ হতে যাচ্ছে বুয়েনস আইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়াম।

বোকা জুনিয়র্সের সাবেক তারকা কার্লোস তেভেজ জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া তার বিদায়ী ম্যাচে মেসি ও রোনালদো একই দলের হয়ে খেলবেন। ‘ফুট মার্কেটো’র প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

তেভেজের জন্যও ম্যাচটি হতে যাচ্ছে বিশেষ আবেগের। ক্যারিয়ারে মেসি ও রোনালদো—দুই যুগসেরা ফুটবলারের সঙ্গেই ড্রেসিংরুম ভাগ করেছেন তিনি। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ ছিলেন তেভেজ। অন্যদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গেও খেলেছেন সাবেক এই ফরোয়ার্ড।

নিজের বিদায়ী ম্যাচে দুই তারকাকে একই দলে খেলানোর ইচ্ছার কথা জানিয়ে তেভেজ তাদের সঙ্গে যোগাযোগ করেন। টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মেসি ও রোনালদোকে একসঙ্গে একই দলের হয়ে খেলতে দেখার ইচ্ছা তার দীর্ঘদিনের।

তেভেজের ভাষ্য অনুযায়ী, রোনালদো তার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। মেসিকেও একই দলে খেলানোর বিষয়ে রাজি করাতে খুব বেশি সময় লাগেনি। ফলে সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ডিসেম্বরে লা বোম্বোনেরার সবুজ মাঠে একই দলের হয়ে খেলতে দেখা যাবে ফুটবলের দুই মহাতারকাকে।

তেভেজ বলেন, বিশ্বের সেরা দুই খেলোয়াড়কে তার বিদায়ী ম্যাচে একসঙ্গে পাওয়াটা তার জন্য অত্যন্ত সম্মানের। পুরো বিশ্বকে তাদের এই বিশেষ মুহূর্তের সাক্ষী করার ইচ্ছার কথাও জানান তিনি।

ম্যাচটি শুধু তেভেজের বর্ণাঢ্য ক্যারিয়ারের বিদায়পর্বের অংশই হবে না, মেসি-রোনালদোর ভক্তদের জন্যও হয়ে উঠতে পারে স্মরণীয় এক ফুটবল-উৎসব। দুই তারকার ক্যারিয়ারে এর আগে বিভিন্ন প্রেক্ষাপটে একে অপরের বিপক্ষে খেলা হলেও একই দলের হয়ে মাঠে নামার ঘটনা ঘটেনি। তাই প্রস্তাবিত ম্যাচটি বাস্তবায়িত হলে ফুটবল ইতিহাসে এটি হবে নিঃসন্দেহে ব্যতিক্রমী এক দৃশ্য।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:২৬ অপরাহ্ণ
  • ১৮:১৬ অপরাহ্ণ
  • ১৯:৩১ অপরাহ্ণ
  • ৫:৪১ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102