বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিশুদের সৃজনশীলতা বিকাশে ‘দোলন ক্রিয়েটিভ ভিশন ২০২৬’ নতুন আইনে এপিবিএন, ফৌজদারি তদন্তের সরাসরি ক্ষমতা পেল বাহিনী নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কমছে বাড়ি ভাতার হার যুদ্ধের গাজায় শিশু সাংবাদিক, ঢাকা থেকে সংবাদ প্রযোজনায় বাংলাদেশি আরিফুর পরিবেশ রক্ষার বার্তা ছড়াতে প্রকাশিত হলো ‘গ্রিনবার্তা’র বিশেষ সংখ্যা ২৫ বছরে নৃত্যাঞ্চল, শিল্পকলায় জমকালো রজতজয়ন্তী উৎসব শুষ্ক অঞ্চলের কৃষিতে নতুন সাফল্য, ‘বারি চিনাবাদাম-৯’ পেল গ্লোবাল অ্যাওয়ার্ড ফারুক ওয়াসিফের পিআইবি মহাপরিচালকের মেয়াদ বাড়ল আরও এক বছর পল্লবীতে ছিনতাইয়ের সময় তরুণ হত্যা, আসামি জুয়েলের ৩ দিনের রিমান্ড হাসিমুখে কথা বলা কেন গুরুত্বপূর্ণ, ইসলামে যা বলা হয়েছে

হাসিমুখে কথা বলা কেন গুরুত্বপূর্ণ, ইসলামে যা বলা হয়েছে

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না। অনেক সময় আন্তরিক একটি হাসিই মানুষের মন জয় করার জন্য যথেষ্ট। ইসলামেও হাসিমুখে কথা বলা ও সুন্দর আচরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজে মানুষের সঙ্গে হাসিমুখে কথা বলতেন এবং সাহাবিদেরও এমন আচরণে উৎসাহিত করেছেন।

হাসিমুখে ছিলেন মহানবী (সা.)

সাহাবি আবদুল্লাহ ইবনে হারিস ইবনে হাজম (রা.) বর্ণনা করেন, তিনি রাসুলুল্লাহ (সা.)-এর চেয়ে বেশি হাসিমুখের কাউকে দেখেননি।

(তিরমিজি)

অন্য এক বর্ণনায় জারির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, ইসলাম গ্রহণের পর যখনই তিনি মহানবী (সা.)-এর সঙ্গে দেখা করেছেন, রাসুলুল্লাহ (সা.) তাকে হাসিমুখে অভ্যর্থনা জানিয়েছেন।

(মুসলিম)

সুন্দর আচরণে মানুষের মন জয় করা যায়

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, সম্পদ দিয়ে সবসময় মানুষকে সন্তুষ্ট করা সম্ভব নয়; বরং হাসিমুখ ও উত্তম চরিত্রের মাধ্যমে তাদের সন্তুষ্ট করা যায়।

(মুসনাদে আবু ইয়ালা)

অর্থাৎ মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অর্থের চেয়ে সুন্দর ব্যবহার ও আন্তরিকতার গুরুত্ব অনেক।

একটি হাসিও ভালো কাজ

আবু জর (রা.) থেকে বর্ণিত হাদিসে মহানবী (সা.) বলেছেন, কোনো ভালো কাজকে ছোট মনে করা উচিত নয়। এমনকি নিজের ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করাও ভালো কাজ।

(মুসলিম)

আরেক হাদিসে তিনি বলেছেন, নিজের ভাইয়ের মুখের দিকে তাকিয়ে হাসাও সদকা।

(তিরমিজি)

তাই সদকা করার জন্য সবসময় অর্থ ব্যয় করতে হবে—এমন নয়। আন্তরিকতা, ভালো ব্যবহার ও হাসিমুখে কথা বলার মধ্য দিয়েও একজন মানুষ নেকি অর্জন করতে পারেন।

কোরআনেও আছে হাসির দৃষ্টান্ত

পবিত্র কোরআনে হজরত সুলাইমান (আ.)-এর একটি ঘটনার মাধ্যমে হাসির সুন্দর উদাহরণ পাওয়া যায়।

সুলাইমান (আ.) ও তার বাহিনী যখন পিঁপড়ার উপত্যকার কাছ দিয়ে যাচ্ছিলেন, তখন একটি পিঁপড়া অন্য পিঁপড়াদের নিজেদের ঘরে আশ্রয় নিতে সতর্ক করে। পিঁপড়াটির কথা শুনে সুলাইমান (আ.) মুচকি হাসেন এবং আল্লাহর কাছে তাঁর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশের তাওফিক প্রার্থনা করেন।

এই ঘটনা সূরা আন-নামলে বর্ণিত হয়েছে।

ইসলামের শিক্ষা হলো—মানুষের সঙ্গে কোমল, আন্তরিক ও সুন্দর আচরণ করা। তাই প্রতিদিনের জীবনে একটি হাসি হয়তো খুব ছোট বিষয়, কিন্তু সেটিই কারও মন ভালো করার পাশাপাশি সওয়াবের কারণ হতে পারে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২ পূর্বাহ্ণ
  • ১১:৫৭ পূর্বাহ্ণ
  • ১৬:১৯ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:২০ অপরাহ্ণ
  • ৫:৪৪ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102