সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলাপুরে হাওর এক্সপ্রেসের কোচে আগুন, তদন্তে ৫ সদস্যের কমিটি প্রথম সপ্তাহান্তে ‘দাইরা’র আয় সাড়ে ৪ কোটি রুপি কোরিয়াকে হারিয়ে পদকের স্বপ্নে বাংলাদেশ, সামনে চাইনিজ তাইপে রাবি শিক্ষার্থীকে মারধর: স্টেশনে ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি মারিবে ইয়েমেনি বাহিনী-হুথি সংঘর্ষ, ৮০ যোদ্ধা নিহতের দাবি ‘মিথ্যা অভিযোগে ক্রয়াদেশ বাতিল, এলসি সীমা কমছে’: নোমান গ্রুপ ‘আন্দোলনে ক্ষমতায় বসাতে পারে জনগণ, টেনেহিঁচড়ে নামাতেও পারে’ প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কের পথে, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা বিষয়ে দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাউফলে পৌর নির্বাচনী প্রচারণায় মেয়র প্রার্থী হুমায়ুন কবির

কোরিয়াকে হারিয়ে পদকের স্বপ্নে বাংলাদেশ, সামনে চাইনিজ তাইপে

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়ে পদকের লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে লাল-সবুজের দল।

জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১৭-১৬ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পরও প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত থাকে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২২ পয়েন্ট সংগ্রহ করে, বিপরীতে দক্ষিণ কোরিয়া পায় ১৯ পয়েন্ট। শেষ পর্যন্ত ৪ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়া এশিয়ান কাবাডির পরিচিত শক্তি। ২০১৮ সালের এশিয়ান গেমসে রৌপ্য জিতেছিল দলটি। এমন প্রতিপক্ষের বিপক্ষে জয় বাংলাদেশের জন্য গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

ম্যাচ শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ আব্দুল জলিল জানান, দক্ষিণ কোরিয়ার দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আলাদাভাবে নজরে রেখেই কৌশল সাজিয়েছিলেন তারা।

তিনি বলেন, খেলোয়াড়েরা মাঠে কোচিং স্টাফের নির্দেশনা ঠিকভাবে অনুসরণ করেছে। ম্যাচটি জিততে তাদের কঠিন লড়াই করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সামনে চাইনিজ তাইপে

কোরিয়ার বিপক্ষে জয়ের রেশ কাটতে না কাটতেই আজই দ্বিতীয় ম্যাচে নামতে হবে বাংলাদেশকে। বিকেলে চাইনিজ তাইপের মুখোমুখি হবে তারা। এ ম্যাচের ফল বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোচ আব্দুল জলিল বলেন, চাইনিজ তাইপেকে হারাতে পারলে দল সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে। এক দিনে দুটি ম্যাচ খেলতে হলেও সেটিকে অজুহাত হিসেবে দেখছেন না তিনি।

তার মতে, কোরিয়ার বিপক্ষে জয়ের পর খেলোয়াড়েরা মানসিকভাবে চাঙা রয়েছে এবং দলের কেউ ইনজুরিতে পড়েনি।

গ্রুপে কঠিন প্রতিদ্বন্দ্বিতা

পুরুষ কাবাডির ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান। গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে জায়গা পাবে।

বাংলাদেশের সামনে এখন চাইনিজ তাইপে, জাপান ও ভারতের ম্যাচ রয়েছে। ফলে গ্রুপপর্বের পরবর্তী ম্যাচগুলোও গুরুত্বপূর্ণ। বিশেষ করে চাইনিজ তাইপের বিপক্ষে জয় এলে সেমিফাইনালের সমীকরণে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে যেতে পারে।

কাবাডির সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। দুই সেমিফাইনালের পর বিজয়ী দলগুলো স্বর্ণের লড়াইয়ে নামবে ২৬ সেপ্টেম্বর।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102