সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ১৫ দিনের সীরাতুন্নবী আয়োজন বিজিবির ‘মৎস্য পক্ষ-২০২৬’ শুরু, পুকুরে অবমুক্ত করা হলো বিভিন্ন প্রজাতির মাছের পোনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, আলোচনায় রোহিঙ্গা ও অভিবাসন বিদেশি মিশনে শিক্ষা কূটনীতি ও নারী শ্রমিকদের জন্য জরুরি হটলাইন চায় সংসদীয় কমিটি মক্কার নতুন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ: লাভ-ক্ষতির হিসাব করেই সিদ্ধান্ত চায় কৌশলগত বাস্তবতা নির্বাচনি প্রক্রিয়ার প্রতিটি ধাপে নারীর ৫০ শতাংশ অংশগ্রহণ চান নির্বাচন কমিশনার ঢাকায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪০, উদ্ধার অস্ত্র ও মাদক যে জিকিরে খুলে যায় আসমানের দরজা, রয়েছে হাদিসে সুসংবাদ কাপ্তাই হ্রদে মাছের বাম্পার আহরণ, সরকারি রাজস্ব আদায় হয়েছে প্রায় ৬৮ লাখ টাকা

নতুন জুয়েলারি ও অ্যাক্সেসরিজ বিভাগ চালু করল সাজগোজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক:

বিউটি ও পার্সোনাল কেয়ার পণ্যের পর এবার জুয়েলারি ও অ্যাক্সেসরিজের বাজারেও পা রাখল অনলাইন প্ল্যাটফর্ম সাজগোজ। গ্রাহকদের জন্য নতুন এ বিভাগে যুক্ত করা হয়েছে মুক্তার গহনা, ফ্যাশন জুয়েলারি এবং দৈনন্দিন ব্যবহারের নানা ধরনের অ্যাক্সেসরিজ।

প্রতিষ্ঠানটির লক্ষ্য, সৌন্দর্যচর্চার পণ্যের পাশাপাশি ব্যক্তিগত স্টাইল ও উপহার কেনাকাটার জন্য সাজগোজকে একটি পূর্ণাঙ্গ অনলাইন শপ হিসেবে গড়ে তোলা। নতুন কালেকশনটি বর্তমানে শুধু অনলাইনেই পাওয়া যাচ্ছে।

মুক্তার গহনার সাড়ায় নতুন উদ্যোগ

সাজগোজের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর পরীক্ষামূলকভাবে মুক্তার গহনার কালেকশন বাজারে আনা হলে গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার আরও বড় পরিসরে জুয়েলারি ও অ্যাক্সেসরিজের সংগ্রহ সাজানো হয়েছে।

নতুন কালেকশনে থাকছে মানসম্মত মুক্তার গহনার পাশাপাশি আধুনিক ফ্যাশন জুয়েলারি। বিশেষ অনুষ্ঠান, উৎসব কিংবা প্রতিদিনের সাজ—বিভিন্ন প্রয়োজন মাথায় রেখেই পণ্যগুলো নির্বাচন করা হয়েছে।

গ্রাহকদের জন্য রয়েছে ‘দ্য রয়্যাল পার্ল’ ও ‘অপেরা’র মতো মুক্তার সেট। এর পাশাপাশি বাটারফ্লাই ও হার্ট স্টাড, ঝুমকা, ঝাড়বাতি নকশার কানের দুল, বিভিন্ন ডিজাইনের আংটি ও চুড়িও রাখা হয়েছে নতুন সংগ্রহে।

গহনার সঙ্গে থাকছে দৈনন্দিন অ্যাক্সেসরিজ

শুধু জুয়েলারিতেই সীমাবদ্ধ থাকছে না নতুন বিভাগটি। সাজগোজের কালেকশনে যুক্ত হয়েছে দৈনন্দিন ব্যবহারের নানা ফ্যাশন অ্যাক্সেসরিজ। এর মধ্যে রয়েছে হেয়ার ক্লিপ, স্ক্রাঞ্চি এবং নেইল আর্ট স্টিকারসহ বিভিন্ন পণ্য।

দামের ক্ষেত্রেও রাখা হয়েছে বৈচিত্র্য। মাত্র ৭৫ টাকা থেকে শুরু হচ্ছে নতুন কালেকশনের পণ্যের দাম। ফলে সাশ্রয়ী দামের ছোট অ্যাক্সেসরিজ থেকে শুরু করে প্রিমিয়াম মুক্তার গহনা—বিভিন্ন বাজেটের ক্রেতার জন্যই কেনাকাটার সুযোগ থাকছে।

সাজগোজ কর্তৃপক্ষের মতে, নতুন এ সংযোজনের মাধ্যমে বিশেষ দিন, ব্যক্তিগত ব্যবহার কিংবা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য প্রয়োজনীয় পণ্য এক জায়গা থেকেই বেছে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৪৮ অপরাহ্ণ
  • ৫:৩৫ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102