রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র প্রকাশ বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি: ২ নাবিক উদ্ধার, নিখোঁজ ২২ সচিবালয়ে প্রথম কর্মদিবসে ফুলেল শুভেচ্ছায় বরণ আন্দালিব রহমান পার্থকে রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধি দল নিউইয়র্কের কনসার্টের পর অভিনয়ে ফিরলেন অপূর্ব শরিফুলের ৭ উইকেটেও বিপদ কাটেনি, ইনিংস হার এড়াতে লড়ছে বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে স্বর্ণ-হীরার অলংকার রপ্তানিতে ৭ বিলিয়ন ডলারের লক্ষ্য বাজুসের ব্রিটেনে পুলিশের গাড়ির সঙ্গে ভুল পথে আসা গাড়ির সংঘর্ষ, নিহত ৭ অতিরিক্ত প্রত্যাশা পূরণে তাড়াহুড়া করলে ফের বিপদ আসতে পারে: এ্যানি আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ব্রিটেনে পুলিশের গাড়ির সঙ্গে ভুল পথে আসা গাড়ির সংঘর্ষ, নিহত ৭

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের উত্তর ইয়র্কশায়ারে মহাসড়কে ভুল পথে চলা একটি গাড়ির সঙ্গে পুলিশের গাড়ির ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের দুই কর্মকর্তাও রয়েছেন। শনিবার (২২ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে মিডলসব্রোর কাছে সাউথ ব্যাংক এলাকায় এ৬৬ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এ সময় একটি ভক্সওয়াগন পাসাট গাড়ি মহাসড়কের বিপরীত দিক দিয়ে চলছিল। একপর্যায়ে সেটির সঙ্গে কর্তব্যরত ক্লিভল্যান্ড পুলিশের একটি গাড়ির সরাসরি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর পুলিশের গাড়িতে থাকা দুই কর্মকর্তা এবং ভক্সওয়াগন গাড়িটির পাঁচ আরোহী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নর্থ ইস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের ১৪টি ইউনিট। উদ্ধারকারী দলের সঙ্গে ছিলেন একজন বিশেষজ্ঞ প্যারামেডিক ও গ্রেট নর্থ এয়ার অ্যাম্বুলেন্সের একজন চিকিৎসক। পাশাপাশি বিশেষ ঝুঁকি মোকাবিলায় প্রশিক্ষিত একটি দলও উদ্ধার তৎপরতায় অংশ নেয়। ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করেন।

পুলিশ জানিয়েছে, ভক্সওয়াগন পাসাটটি এ৬৬ মহাসড়কে ভুল দিক দিয়ে এগিয়ে আসছিল। সংঘর্ষের আগে পুলিশ কর্মকর্তারা একটি সন্দেহজনক গাড়ি দেখতে পেয়েছিলেন এবং সেটিকে অনুসরণ করা হচ্ছিল বলে পুলিশের তদারকি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ এবং সংঘর্ষের আগে কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ক্লিভল্যান্ড পুলিশ নিজস্বভাবে তদন্তের পাশাপাশি স্বাধীন পুলিশ আচরণবিষয়ক সংস্থা আইওপিসিও ঘটনার তদন্ত করছে।

দুর্ঘটনায় একসঙ্গে সাতজনের প্রাণহানিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ ও সংশ্লিষ্ট পরিস্থিতি তদন্ত শেষ হলে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২০ পূর্বাহ্ণ
  • ১২:০৫ অপরাহ্ণ
  • ১৬:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৪৮ অপরাহ্ণ
  • ৫:৩৫ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102