মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ওমান উপকূলে অজ্ঞাত বস্তুর আঘাতে তেলবাহী ট্যাংকার অচল রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসনের অপেক্ষায় কাটছে অনিশ্চিত দিন লোডশেডিং কমাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বাড়ানোর উদ্যোগ শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ৩১ আগস্ট সেঞ্চুরির পর বাইসেপসের ট্যাটু দেখালেন জুরেল, উৎসর্গ বাবা ও দাদাকে দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: রিজভী জাতীয় সম্পাদকদের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময়, সংসদে ‘বৈষম্যের’ অভিযোগ জামায়াতের শাড়ি উপহার নিয়ে দীপার অস্বস্তি, তিশার মন্তব্য—‘লড়াই করার জন্য আছি’ সাত বছর পর ভারতে আসছেন শি জিনপিং, ব্রিকস সম্মেলন ঘিরে দিল্লিতে নজর ৫০ কোটি টাকার বেশি ঋণে এবার বাধ্যতামূলক হবে ‘শেষ ব্যবহার’ অডিট

শাড়ি উপহার নিয়ে দীপার অস্বস্তি, তিশার মন্তব্য—‘লড়াই করার জন্য আছি’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অনলাইন শপিং পেজের প্রচারণা এবং উপহার হিসেবে পাওয়া পণ্য সামাজিক মাধ্যমে প্রচার করা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে মিডিয়াপাড়ায়। এরই মধ্যে জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকারের একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

দীপা জানান, এক বান্ধবীর কাছ থেকে শাড়ি উপহার পেয়ে শুরুতে তিনি বেশ আনন্দিত হয়েছিলেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। উপহার দেওয়ার কিছু সময় পরই ওই বান্ধবী তাকে মেসেজ করে শাড়িটি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অনুরোধ জানান।

শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও অনুরোধ রাখতে শাড়িটি পরে ছবি তুলে বান্ধবীকে পাঠান দীপা। তিনি ভেবেছিলেন, প্রয়োজন অনুযায়ী তারা নিজেদের পেজে ছবিটি ব্যবহার করবেন। কিন্তু পরে নিজের ব্যক্তিগত আইডি থেকেও নির্দিষ্ট একটি পেজকে ট্যাগ করে পোস্ট দেওয়ার অনুরোধ করা হয়।

বিষয়টি নিয়ে কিছুটা রসিকতার সুরেই নিজের অনুভূতি প্রকাশ করেন দীপা। তিনি লেখেন, ‘ভয় লাগে কবে জানি আম্মা ভর্তা পাঠায়ে বলে ট্যাগ করে পোস্ট দে, নাহলে কেস করে দেব! এমন হলে তানজিন তিশা আমাকে বাঁচাইও। এই পোস্টের যুগে আমি কেন ভাই? নিজের টাকায় জিনিস কেনার পরও অনেকে রিভিউ চায়। সম্পর্ক আর কাজের মানে আমরা কি ভুলে গেছি?’

দীপার পোস্টের মন্তব্যের ঘরে অভিনেত্রী তানজিন তিশাও প্রতিক্রিয়া জানান। তিনি দীপার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে লেখেন, ‘আপু ভালো একটা কথা বলেছেন! কোনো চিন্তা করবেন না। আমি লড়াই করার জন্য আছি। আল্লাহ ভরসা।’

তিশার ঘটনা ঘিরেই নতুন আলোচনা

দীপার এই পোস্ট এমন সময়ে সামনে এলো, যখন অনলাইন শপিং পেজ থেকে শাড়ি নেওয়া এবং সেটির প্রচারণা নিয়ে অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে একটি আইনি বিষয় আলোচনায় রয়েছে।

সম্প্রতি অনলাইন শপিং পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে শাড়ি নেওয়া, এর মূল্য পরিশোধ ও প্রচারণা নিয়ে বিরোধের জেরে তিশার বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগটি পরে মিডিয়াপাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে তিশার বক্তব্য ছিল, সংশ্লিষ্ট শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় গত ১৩ আগস্ট ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

দীপা খন্দকারের সাম্প্রতিক বক্তব্যে মূলত উঠে এসেছে উপহার, ব্যক্তিগত সম্পর্ক এবং বাণিজ্যিক প্রচারণার সীমারেখা নিয়ে তার অস্বস্তির বিষয়টি। সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর প্রচারণার এই সময়ে ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে পাওয়া উপহারকে কীভাবে বাণিজ্যিক প্রচারণায় ব্যবহার করা উচিত—এ নিয়েই এখন নতুন করে প্রশ্ন তুল

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৩ পূর্বাহ্ণ
  • ১২:০৪ অপরাহ্ণ
  • ১৬:৩৩ অপরাহ্ণ
  • ১৮:২৭ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৭ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102